যোগ্যরা কবে চাকরি পাবেন? আরও কত দিন অপেক্ষা? প্রশ্ন যোগ্য চাকরি প্রার্থীদের
২০১৬ সালের প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট। অযোগ্য প্রার্থীদের চাকরি গেল। কিন্তু যোগ্য প্রার্থীদের কী হবে? কবে তারা চাকরি পাবে সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। গান্ধী মূর্তি পাদদেশে এখনও ধরনা অবস্থান চলছে নিয়মিত। সেখানেই যোগ্য চাকরির প্রার্থীরা রায় শোনার পর প্রশ্ন তুললেন।
চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছেন যোগ্য প্রার্থীরা। রোদ, ঝড়, জল, পুলিশের অত্যাচার, সব কিছুর পরেও তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন। অনশন কর্মসূচিও দীর্ঘদিন ধরে করেছিলেন তারা। আজ সোমবার হাইকোর্টের রায়ের পরে তারা ফের অপেক্ষার মুখে।

কবে যোগ্য প্রার্থীদের নিয়োগ হবে? যোগ্য চাকরি প্রাপকদের কী হবে? সেই সম্পর্কে প্রশ্ন উঠছে। ১১৩৫ দিন ধরে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান আন্দোলন করছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করলেন। চোখে জল যোগ্য চাকরি প্রার্থীদের।
সমস্ত নিয়োগ বাতিল করা হয়েছে ২০১৬ সালের। এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আন্দোলন কারীদের বক্তব্য, "আমরা পরীক্ষা দিয়েছিলাম। আমাদের ওএমআর সঠিক। আমরাও র্যাঙ্কে এসেছিলাম। তাহলে কেন চাকরিটা আমাদের দেওয়া হল না? "
কবে নিয়োগ প্রক্রিয়া হবে? কোন ভিত্তিতে এরপর নিয়োগ প্রক্রিয়া হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যোগ্য চাকরিপ্রার্থী বেহালার বাসিন্দা মৌসুমি ঘোষ দাস। প্যানেল বাতিল হওয়ায় তিনিও এখন অনিশ্চয়তায় রয়েছেন। নতুন প্যানেল তৈরি হয়ে নিয়োগ হবে। সেই কথা জানাচ্ছেন মৌসুমি। তবে এতদিন ধরে যে অপেক্ষা হচ্ছে, সেই সময়ের মূল্য তারা কীভাবে পাবেন? সেই প্রশ্ন করেছেন তিনি।
পূর্ব বর্ধমানের বাসিন্দা চঞ্চল বাগ প্যানেলে ছিলেন। অযোগ্যদের জন্য তিনি চাকরি পাননি। অযোগ্যরা টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এমনি দাবি করলেন তিনি। হাইকোর্টের রায়ে খুশি হয়েছেন চঞ্চল। অযোগরা বাড়ি ফিরে যাক। যোগ্যরা চাকরি পাবে। বললেন আন্দোলনকারী চঞ্চল বাগ।
এরপর নতুন করে প্যানেল তৈরি হলে, ফের অযোগ্যদের ইন্টারভিউতে বসতে হবে। তারপর আবার ফাইনাল লিস্ট বেরোবে। এই প্রক্রিয়া কবে থেকে হবে? কত দিন ধরে চলবে? আবার নতুন করে কোনও বাধা আসবে না তো? সেই প্রশ্নও উঠছে।
এদিকে আজ সোমবার দুপুরেই এসএসসি চেয়ারম্যান বৈঠক করেছেন। কলকাতা হাইকোর্টের রায়ে খুশি নন তিনি৷ সুপ্রিম কোর্টে যাওয়ার কথা তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications