Kolkata Metro in Durga Puja: ষষ্ঠীর দিন পরিষেবা কখন শুরু হচ্ছে? জানাল কলকাতা মেট্রো

Kolkata Metro in Durga Puja: পুজোয় ঢাকে কাঠি! শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। ভিড়ে ইতিমধ্যে রেকর্ড কলকাতা মেট্রোর। এখনও পুজোর আসন দিনগুলিই বাকি। ফলে আরও ভিড় যে বাড়বে তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন মেট্রো আধিকারিকরা।

আর তাই পুজোর দিনগুলিতে কীভাবে পরিষেবা (Kolkata Metro in Durga Puja) ঠিক রাখা যায় সেই পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি। আর সেই পরিকল্পনা আজ পঞ্চমী থেকে বাস্তবায়নের পথে মেট্রো আধিকারিকরা।

Kolkata Metro in Durga Puja

  • Kolkata Metro in Durga Puja: চলবে মোট ২৮৮ মেট্রো

অন্যান্যবারের মতো এবারও পুজোরদিন গুলিতে সারা রাত (Kolkata Metro in Durga Puja) মেট্রো চলবে। আজ পঞ্চমী এবং আগামীকাল ষষ্ঠীর দিন সকাল ৬টা ৫০ থেকে পরিষেবা শুরু হবে। আর তা চলবে মধ্যরাত পর্যন্ত। অন্যন্য বারের থেকে এবার অতিরিক্ত আরও মেট্রো চালানো হবে। চলবে মোট ২৮৮ মেট্রো। ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে কখন মেট্রো পরিষেবা পাওয়া যাবে তা জানানো হয়েছে।

Kolkata Metro in Durga Puja: ষষ্ঠীর দিন প্রথম পরিষেবা

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা ৫০ মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ- সকাল ৬টা ৫০ মিনিটে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬ টা ৫৫ মিনিটে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সকাল ৭টায়।

Kolkata Metro in Durga Puja: ষষ্ঠীর দিন শেষ পরিষেবা

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - রাত ১০টা ৩৮ মিনিটে।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- রাত ১০ টা ৪০ মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ- রাত ১০ টা ৫০ মিনিটে।
  • কবি সুভাষ থেকে দমদম - রাত ১০ টা ৫০ মিনিটে।
  • আজ পঞ্চমীর দিন এই সময় মেনেই মেট্রো (Kolkata Metro) চলছে

Kolkata Metro in Durga Puja: রইল মেট্রোর বড় আপডেট

দুর্গাপুজোর দিন মেট্রোয় ওঠার আগে ভিডিও বার্তাটি ভালো ভাবে শুনে নিতে পারেন-

Kolkata Metro in Durga Puja: ভিড় সামলাতে একাধিক সিদ্ধান্ত

পঞ্চমী এবং ষষ্ঠীর আপডেট রইল। পুজোর বাকি দিনগুলি মেট্রোর (Kolkata Metro in Durga Puja) তরফে ২৪৮ টি পরিষেবা পাওয়া যাবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত বেলা ১২ টা ৫৫ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। আর তা চলবে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত। মাত্র ৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ইতিমধ্যে বিস্তারুত ভাবে মেট্রোর তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+