Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG করে গিয়ে মেয়েকে কী অবস্থায় দেখেছিলেন, পুলিশ কমিশনারকে নিশানা করে কী বললেন নির্যাতিতার মা

আরজি কর নিয়ে ক্ষোভ দমন করতে রাজ্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার যুবভারতীতে ডার্বি বাতিলের ঘোষণার পরে এদিন স্টেডিয়ামের আশপাশে জমায়েতেরও পরে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। যদিও তাকে উপেক্ষা করেই জাস্টিস ফর আরজি কর-এর স্লোগান ওঠে।

আরজি কর নিয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলার দিন ধার্য করেছে মঙ্গলবার। অন্যদিকে এদিন নিয়ে পরপর তিন দিন সিবিআই জেলার মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এছাড়াও আরজি করের ঘটনা নিয়ে নির্যাতিতার পরিবারের অসন্তোষ আস্তে আস্তে সামনে এসে পড়ছে। এদিন নির্যাতিতার মা হাসপাতাল প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন।

rg kar vineet goyel

হাসপাতাল থেকে প্রথমে বলা হয়েছিল মেয়ে অসুস্থ
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার মা বলেছেন, প্রথমে হাসপাতাল থেকে বাড়িতে ফোন করে বলা হয়েছিল মেয়ে অসুস্থ। তারপর ফোন করে জানতে চাইলে হাসপাতালে যেতে বলা হয়। পরে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। আর হাসপাতালে পৌঁছনোর পরে মেয়েকে দেখার জন্য় তিনঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

কী অবস্থায় দেখেছিলেন মেয়েকে
নির্যাতিরার মা জানিয়েছেন, নয় অগাস্ট শুক্রবার বিকেল তিনটে নাগাদ মেয়েকে দেখতে পান তাঁরা। সেই সময় মেয়ের অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, মেয়ের নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। শরীর একটি মাত্র কাপড়ে ঢাকা ছিল। হাত ছিল ভাঙা, চোখ ও মুক দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখেই নিশ্চিত হয়েছিলেন কেউ তাঁকে খুন করেছে। সেই সময় তিনি পরিষ্কার বলেছিলেন এটা আত্মহত্যা হতে পারে না। তিনি বলেছিলেন, মেয়েকে ডাক্তার তৈরি করতে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সেই মেয়েকে খুন করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে সান্ত্বনা দিয়েছিলেন, পরে বাড়িতেও যান। তিনি বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে গ্রেফতার করা হবে। প্রথমেই একজনকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী সেই কথাও জানিয়েও ছিলেন। তবে তিনি সেই সময়ই জানিয়ে দিয়েছিলেন এই ঘটনার পিছনে আরও অনেকে জড়িত রয়েছে।
তিনি বলেছেন, আরজি কর নিয়ে পুলিশ মোটেও ভাল কাজ করছে না। পুলিশ প্রতিবাদ দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

নিশানায় আরজি কর ও পুলিশ-প্রশাসন
নিজের মেয়ের মর্মান্তিক পরিণতির জন্য নির্যাতিতার মা দায়ী করেছেন হাসপাতালের চেষ্ট মেডিসিন বিভাগকে। ওই বিভাগের কেউ সহযোগিতা করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করে নির্যাতিতার মা বলেছেন, তিনি মোটেও সহযোগিতা করেননি. যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করে লাশ সরিয়ে ফেলার চেষ্টাই করে গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+