সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি বললেন মুখ্যমন্ত্রী, মহারাজের জন্য আরোগ্য কামনা মমতার
সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি বললেন মুখ্যমন্ত্রী, মহারাজের জন্য আরোগ্য কামনা মমতার
অ্যাপোলোতে আজ দুটি স্টেন্ট বসানোর পর স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে উডল্যান্ডসে সৌরভের হৃদযন্ত্রের ডানদিকে ৯৫ শতাংশ ব্লকেজ হয়ে যাওয়া ধমনীতে প্রথম স্টেন্ট বসানো হয়েছিল। পরবর্তী সময় আজ ৭৫ শতাংশ ব্লকেজ হয়ে যাওয়া বাকি দুই ধমনীতে স্টেন্ট বসানো হল। এদিন দুপুরে সৌরভের হৃদপিণ্ডে দুটি স্টেন্ট স্থাপন করা হয়। বিকেলে সৌরভকে দেখতে অ্যাপোলেতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'সৌরভকে দেখলাম। সৌরভ ভালো আছে এতে আমি সবচেয়ে খুশি। দুটো স্টেন্ট বসল, অস্ত্রোপচার হওয়ার পর বেডে দেওয়া হয়েছে। ডাক্তারদের অনেক অভিনন্দন জানাই। এখন বিশ্রাম নিচ্ছে। আমার সঙ্গে কথা হয়েছে। ওর দ্রুত আরোগ্য কামনা করি। ডাক্তারদের অনেক ধন্যবাদ '
এদিন মহারাজের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী কিছুটা সময় কাটান। এর আগে উডল্যান্ডসে ভর্তি হওয়ার সময়ও সৌরভ কেমন রয়েছেন, জানতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দলীর কাজের পর মুখ্যমন্ত্রীকে অ্যাপালোতে অসুস্থ সৌরভের খোঁজ নিতে ছুটে যেতে দেখা যায়। প্রসঙ্গত বুধবার অসুস্থবোধ করায় সৌরভ হাসপাতালে ডাক্তারদের পরামর্শ নিতে ছুটে আসেন। এরপর ডাক্তারদের পর্যবেক্ষণে অ্যাপোলোতে ভর্তি হন মহারাজ। মঙ্গলবার ভালো ভাবে ঘুম না হওয়ায় ও বুধবার সকাল থেকে অস্বস্তিবোধ করাতেই মহারাজ ডাক্তার দেখাতে ছুটে আসেন। এর আগে ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে, তাঁর হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পরে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications