দুর্গাপুজোয় উত্তর কলকাতার পুরনো মেজাজ ফিরে পেতে চান! যেতেই হবে কাশী বোস লেনের পুজোয়
উত্তর কলকাতার মানেই বনেদিয়ানা আর সাবেকিয়ানার ছোঁয়া। গায়ে গায়ে বাড়ি। রকে আড্ডা। কিন্তু উত্তর কলকাতায় সেই চেনা ছবি ক্রমেই ঢাকা পড়ছে ফ্ল্যাট-কালচারে।
উত্তর কলকাতার মানেই বনেদিয়ানা আর সাবেকিয়ানার ছোঁয়া। গায়ে গায়ে বাড়ি। রকে আড্ডা। কিন্তু উত্তর কলকাতায় সেই চেনা ছবি ক্রমেই ঢাকা পড়ছে ফ্ল্যাট-কালচারে। আর উত্তর কলকাতার সেই চেনা বনেদিয়ানাকে এবার তুলে ধরছে কাশী বোস লেনের দুর্গাপুজো।

বর্তমানে ফ্লাট কালচারের যুগে পুরানো বাড়ি ভেঙে এখন গড়ে উঠছে উচু উচু ফ্ল্যাট। এই রাজবাড়িতে থেকে লুপ্ত হতে বসেছে বারান্দা। ক্রমশ হারিয়ে যাচ্ছে গাড়ি বারান্দাগুলিও। হারিয়ে যাচ্ছে বহু চেনা ছবি। সেই ছবিই কাশী বোস লেনের দুর্গাপুজোয় উঠে আসবে।মণ্ডপ নির্মাণ
শিল্পীর কথায়, দর্শনার্থীরা পুজো মন্ডপে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন নস্টালজিক জিনিস। যা আদি কলকাতার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। বাড়ির ছাদ, জলের ট্যাঙ্ক, পুরানো স্কুটার, পুরানো ভিন্টেজ কার, পুরানো বারান্দা, পুরানো গাড়ি বারান্দা, এসবই থাকবে।

শুধু পুজো মন্ডপে নয়, কাশী বোস লেনের পুজার দূর্গা প্রতিমাতেও বিশেষ চমক থাকছে । দূর্গা প্রতিমার হাতে কোনও অস্ত্র থাকবে না। থিমের নাম 'আমার অলিন্দে'। শহরের অন্যতম নামকরা প্রতিমা শিল্পী সনাতন দিন্দা এই দূর্গা প্রতীমা তৈরি করছেন। দূর্গা প্রতিমার মধ্যে কোনও অসুর নিধনের কোনও রূপ নেই। মা দূর্গে এখানে বাড়ির একজন সাধারণ মেয়ে হিসাবেই অধিষ্ঠ হবে। প্রতীমা শিল্পী সনাতন দিন্দা জানান, দূর্গা প্রতিমাটি এবার উত্তর কলকাতার সেরা প্রতিমা হিসাবে বিবেচিত হবে বলে আমরা আশা করছি।
কাশী বোস লেনের দুর্গা পুজোয় যে মাতৃরূপ তুলে ধরা হবে, তাতে উমা যেন ঘরের মেয়ে। তাঁর হাতে কোনও অস্ত্র না রেখে অহিংসার বার্তাও উঠে আসছে এই পুজো থেকে।












Click it and Unblock the Notifications