HCoV-HKU1 Virus এ কলকাতায় আক্রান্ত এক মহিলা! সাবধান হয়ে যান? শরীরে জ্বর নেই তো? কতটা ভয়ের এই ভাইরাস?
What Is HCoV-HKU1 Virus: করোনার আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যেই HKU1 ভাইরাসে কলকাতায় আক্রান্ত এক মহিলা। এনডিটিভিতে প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আক্রান্ত ওই মহিলার গত কয়েকদিন ধরেই জ্বর ছিল। এরপরেই চিকিৎসকরা রক্ত পরীক্ষা করতে বলেন। আর তাতেই HCoV-HKU1 ভাইরাস পাওয়া যায় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গভীর লক্ষ্মণ তেমন নেই।
তবে গত কয়েকদিনে ওই মহিলার সংস্পর্শে কারা কারা এসেছিল তা খোঁজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু নয়া ভাইরাস HKU1 (HCoV-HKU1) আদৌতে কী? নয়া ভাইরাস সংক্রমণ করতে পারে? কতটা ভয়াবহ (What Is HCoV-HKU1 Virus) ? কী বলছেন বিশেষজ্ঞরা?

What Is HCoV-HKU1 Virus: করোনা ভাইরাসের একটি রূপ
এপিডেমিওলজিস্ট ডাঃ অজয় কুমার টিভি ৯ ভারতবর্ষকে HKU1 এর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর কথায় নয়া ভাইরাস করোনা ভাইরাসের একটি রূপ। এক্ষেত্রে ফ্লুর মতো উপসর্গ দেখা যায় শরীরে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে এটি মানবশরীরে ফুসফুসকেও প্রভাবিত করতে পারে। ডাঃ অজয় কুমার বলছেন, করোনার মতোই পরিস্থিতি তৈরি করতে পারে নয়া HCoV-HKU1। তবে কতটা গভীর পরিস্থিতি তৈরি করার ক্ষমতা নেই। তবে কয়েকটি ক্ষেত্রে এই ভাইরাস মানব শরীরে সঙ্কটজনক অবস্থাও তৈরি করতে পারে বলে দাবি বিশেষজ্ঞের।
বিশেষ করে যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে তাঁদেরকে সতর্ক থাকার কথা বলছেন এপিডেমিওলজিস্ট ডাঃ অজয় কুমার। এছাড়াও যে সমস্ত ব্যক্তির আগে থেকে ফুসফুসে সমস্যা আছে তাদের এক্ষেত্রে বিশেষ সাবধান থাকারও বলা হয়েছে।
What Is HCoV-HKU1 Virus: নতুন ভাইরাস?
এপিডেমিওলজিস্ট ডাঃ অজয় কুমার বলছেন এটা কোনও নতুন ভাইরাস একেবারেই নয়। ২০০৫ সালেই প্রথম নজরে আসে। এরপর বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এক্ষেত্রে ডেথ রেট করোনার থেকে অনেক কম বলেই দাবি অইউ চিকিৎসকের। ঠিক সময় যদি এই ভাইরাসের সংক্রমণ শরীরে ধরা পড়ে এবং দ্রুত চিকিৎসা করা হয় তাহলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি বলেও দাবি।
What Is HCoV-HKU1 Virus: ভাইরাসের লক্ষণ কী?
- জ্বর তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে।
- শ্বাসকষ্ট এবং বুকে সমস্যা ক্রমশ বাড়বে
- মাংসপেশীতে অসম্ভব যন্ত্রণা হতে পারে। কিংবা জয়েন্টে প্রবল ব্যথা হতে পারে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications