সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কী হল! এসএসকেএমে বেড না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ
কলকাতার সরকারি হাসপাতালে রোগী মৃত্যু নিয়ে জটিলতা। আর তার জেরে উত্তেজনা ছড়ালো এসএসকেএম হাসপাতালে৷ কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়ে গিয়েছে। তারপরেও কীভাবে রোগী ভর্তি নিয়ে সমস্যা হল? সেই প্রশ্ন উঠেছে।
প্রশ্ন উঠেছে রেফারেল সিস্টেমের বাস্তবায়ন নিয়েও। ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুশীল হালদার নামে ওই রোগীর নাক - মুখ দিয়ে রক্ত বার হতে থাকে সোমবার রাতে। সেই মতো রোগীকে নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি৷

রাতেই কলকাতার অন্য দুই বড় সরকারি হাসপাতালে ওই রোগীকে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ ও এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানেও রোগীকে ভর্তি করানো সম্ভব হয়নি। ফলে মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওই পরিবারের। গোটা রাত হাসপাতালে ঘুরেছেন ওই পরিবারের সদস্যরা।
এরপর সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান অসুস্থ ওই ব্যক্তির আত্মীয়রা। রোগীকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির অফিস থেকে চিঠি লিখে দেওয়া হয়। সেই চিঠি নিয়ে ফের এসএসকেএম হাসপাতালে আসেন ওই পরিবার৷
সেই সময় হাসপাতালের ভিতরই রোগীর শরীর অসাড় হয়ে পড়তে থাকে। পরে চিকিৎসকরা পরীক্ষা করে জানায়, মারা গিয়েছেন ওই ব্যক্তি৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জেনারেল সার্জারির জন্য আউটডোরে পাঠানো হয়েছিল। সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় মৃতের বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন।
বিনা চিকিৎসায় মারা গেল ওই ব্যক্তি। পরিবারের লোকজন চিকিৎসক ও সরকারি হাসপাতালের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। দাহের জন্য এরপর শ্মশানে নিয়ে যেতে হবে। এই কথাও জানিয়েছেন তারা। কিন্তু কেন একজন রোগীকে ভর্তি করা গেল না? কেন তিনটি সরকারি হাসপাতালে বেডের জন্য ঘুরতে হল? সেই প্রশ্ন উঠেছে।
তাহলে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করে কী হল? তাহলে কি কেবল চালুই হয়েছে সিস্টেম? কোনও কার্যকর ভূমিকা এখনও সামনে আসেনি? সেই প্রশ্ন উঠতে করেছে।












Click it and Unblock the Notifications