উত্তরবঙ্গে স্বস্তি দিতে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস

চৈত্রের গরমের আভাস ভালোই পেতে শুরু করেছেন বঙ্গবাসী। দিন কয়েক আগেও সন্ধ্যের পর থেকে আরামদায়ক আবহাওয়া থাকলেও সেই রেশ কেটে গিয়েছে। এবার গরম পড়তে শুরু করেছে।

চৈত্রের গরমের আভাস ভালোই পেতে শুরু করেছেন বঙ্গবাসী। দিন কয়েক আগেও সন্ধ্যের পর থেকে আরামদায়ক আবহাওয়া থাকলেও সেই রেশ কেটে গিয়েছে। এবার গরম পড়তে শুরু করেছে। কিছু জেলায় ঝড়বৃষ্টির দাপটে তাপমাত্রায় কিছুটা রাশ টানলেও চৈত্র যত এগোবে, দাবদাহ ততই বাড়বে।

উত্তরে স্বস্তি দিতে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গুমোট ভাব রয়েছে। কয়েক জায়গায় দু'এক পশলা বৃষ্টিপাত হলেও তা তেমন জোরালো নয়।

আগামী সপ্তাহখানেক সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রাও ২৫ ডিগ্রির আশপাশে থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার কারণে গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঢ়বঙ্গের জেলাগুলিতে শনিবার বিকেলের পর ঝড়ের দাপট দেখা গিয়েছে। সঙ্গে ছিল প্রবল বর্ষণ। তার জেরে খানিক স্বস্তি মিললেও আগামী কয়েকদিনে তাপমাত্রা আবার বেড়ে যাবে।

আসানসোল, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলায় সর্বোচ্চ তারপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২-২৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+