অর্পিতার জামিন হতেই নড়েচড়ে বসল সিবিআই! গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ 'প্রভাবশালী' তৃণমূল নেতা

West Bengal SSC Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। দফায় দফায় জেরা শেষে সোমবার সন্ধ্যায় প্রভাবশালী এই তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

তাৎপর্যপূর্ণ ভাবেই আজই নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে জামিন দেয় ইডির বিশেষ আদালত। এরপর সন্ধ্যায় এই গ্রেফতারি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

West Bengal SSC Recruitment Scam

নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal SSC Recruitment Scam) একাধিকবার প্রভাবশালী তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। মূলত এজেন্ট হিসাবে কাজ করত সে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সংক্রান্ত যে চার্জশিট জমা দিয়েছে আদালতে সেখানেও ধৃত এই ব্যক্তির নাম ছিল।

শুধু তাই নয়, কোটি কোটি টাকা লেনদেনের পিছনেও পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠে'র ভূমিকা রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি ধৃত তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চলাকালীন নিয়োগ সংক্রান্ত একাধিক নথি এবং তথ্য পাওয়া যায় বলেও খবর।

শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির সঙ্গে সন্তুর যোগ ছিল বলেও জানা যায়। এমনকি ব্যবসায়ী অয়ন শীলের সঙ্গেও যোগাযোগ ছিল বলে খবর। দীর্ঘদিন ধরেই সিবিআই র‍্যাডারে ছিল। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে থাকতেন সন্তু। কার্যত প্রত্যেকদিনই তাঁদের যোগাযোগ ছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

তবে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত অয়ন শীলের কাছ থেকে এই তৃণমূল নেতার নাম পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এমনকি ২০১২ সাল এবং ২০১৪ সালে টেট পরীক্ষার আগে ৪৫ কোটি টাকা সন্তুকে দেওয়া হয় বলেও জেরায় স্বীকার করে নেন অয়ন। বিভিন্ন জেলার এজেনন্টরা চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল এই টাকা তোলা হয় বলেও জানতে পারেন তদন্তকারীরা।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির তদন্তে উল্লেখযোগ্য কোনও মোড় দেখতে পাওয়া যায়নি। ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। সেখানে দাঁড়িয়ে অবশেষে গুরুত্বপূর্ণ মোড় প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় (West Bengal SSC Recruitment Scam) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+