বাংলায় শিল্পায়নের জোয়ার সময়ের অপেক্ষা! সন্তোষজনক রিপোর্ট পেশ বণিকসভার
বাংলায় শিল্পায়নের পরিবেশ নিয়ে সন্তোষজনক রিপোর্ট পেশ করল সিআইআই ও পিডব্লিউসি-র মতো সংগঠন। বাংলায় ব্যবসা করা ছোট-মাঝারি বড় শিল্পের বেশিরভাগ উদ্যোগপতিই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলায় শিল্পায়নের পরিবেশ নিয়ে সন্তোষজনক রিপোর্ট পেশ করল সিআইআই ও পিডব্লিউসি-র মতো সংগঠন। বাংলায় ব্যবসা করা ছোট-মাঝারি বড় শিল্পের বেশিরভাগ উদ্যোগপতিই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গে ব্যবসা করা সহজ হয়েছে। ব্যবসায়িক মহলের সঙ্গে কথা বলে সেই বার্তাই পাওয়া গিয়েছে বলে দাবি বণিকসভার। বলা হয়েছে, বাংলায় যাদের ব্যবসা ইতিমধ্যে রয়েছে, তাঁরা এরাজ্যে আরও ব্যবসা বাড়ানোয় মন দিয়েছেন।
গত সপ্তাহে 'কনফারেন্স অন রিবিল্ড ইস্ট-ইনভেস্ট ইন ডেভেলপমেন্ট' শীর্ষক এক অনুষ্ঠানে নিজের রিপোর্ট পেশ করেছে সিআইআই। সেখানে বলা হয়েছে, আগে বাংলা থেকে যে সমস্ত শিল্প বা শিল্পপতিরা ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁরা ফেরত আসতে শুরু করেছেন। গুজরাত, মহারাষ্ট্রের মতো জায়গা ছেড়ে অনেকেই বাংলাকে গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন।
শিল্পের জন্য জমি দিতে মমতা সরকার ল্যান্ডব্যাঙ্ক তৈরি করেছে। তা থেকে বেছে নিয়ে শিল্পপতিরা শিল্প গড়তে জমির জন্য আবেদন করতে পারেন। এছাড়া সরকারি নানা নিয়মকানুনের কড়াকড়িও অনেক আলগা হয়ে গিয়েছে।
কয়েকদিন আগেই সারা দেশে শিল্প গড়ার পরিবেশ বা ভাবমূর্তিতে পশ্চিমবঙ্গ সবচেয়ে উপরের স্থান দখল করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে মমতার রাজ্যের এই সাফল্য দেখে সিআইআইও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকার স্থিতাবস্থার সরকার চালাচ্ছে। এখুনি সরকার পড়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। সেটিও শিল্পপতিদের নিশ্চিন্তে রাজ্য়ে বিনিয়োগ করতে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications