Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু! ব্যাপক নিরাপত্তা রাজভবনে

Suvendu Adhikari: নির্বাচন মিটে গিয়েছে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি নেতা-কর্মীরা। ঘর ছাড়া বহু মানুষ। কার্যত প্রাণ হাতে কোনও রকমে পালিয়ে বেঁচে গিয়েছেন। এমন ১১৫ জন আক্রান্তকে নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী।

এহেন কর্মসূচির জন্য এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রাজভবন চত্বর। ছিলেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) সঙ্গে দেখা হয়েছে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । এমনকি তাঁর সঙ্গে আসা আক্রান্ত কর্মীরা রাজ্যাপালের সঙ্গে দেখা করেছেন।

Suvendu Adhikari

নির্বাচনের ফলাফলের পর থেকে কীভাবে হামলা হয়েছে বিস্তারিত বিবরণ রাজ্যপাল বোসকে জানিয়েছেন বলে খবর। গত কয়েকদিন আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Suvendu Adhikari)। কিন্তু ১৪৪ ধারার জারি রয়েছে। এই অজুহাতে তাঁকে এবং সঙ্গে আসা বিজেপি নেতা-কর্মীদের ঢুকতে দেয়নি কলকাতা পুলিশের আধিকারিকরা।

যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। রাজ্যপাল সময় দেওয়া সত্ত্বেও কেন পুলিশ বিরোধী দলনেতাকে ঢুকতে দিল না? প্রশ্ন ওঠে। যদিও কলকাতা পুলিশের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিরোধী দলনেতা। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

মামলার শুনানিতে কার্যত বিচারপতি সিনহার তোপের মুখে পড়ে কলকাতা পুলিশ। রাজ্যপাল কী গৃহবন্দি ছিলেন? পর্যবেক্ষণে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে আদালত বিরোধী দলনেতাকে রাজভবনে যেতে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এমনকি তাঁর সঙ্গে যারা যাবেন তাদেরকে জেতে দেওয়ার কথা বলা হয়।

এরপরেই নতুন করে শুভেন্দু অধিকারী সময় চান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। আজ রবিবার সেই সময় দেওয়া হয়। এরপরেই আক্রান্তদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা। বলে রাখা প্রয়োজন, আজ রবিবারই রাজ্যে আসছে বিজেপির বিশেষ কেন্দ্রীয় টিম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিশেষ এই টিম আসছে। কলকাতায় বিজেপির বিভিন্ন ক্যাম্প অফিসে আশ্রয় নেওয়া আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তাঁরা। একই সঙ্গে বাংলার ভিভিন্ন অংশেও যাওয়ার কথা রয়েছে এই টিমের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+