Suvendu Adhikari: 'সন্দীপ ঘোষের কুকর্ম জেনে ফেলাতে খুন', কার্যত বন্দি রাখা হয় পরিবারকেও! বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari-RG kar Hospital Doctor Death: সন্দীপ ঘোষের কুকর্ম জেনে ফেলাতে খুন হতে হয়েছে ছোট্ট বোনটিকে। আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, মৃত ডাক্তারের পরিবারকে কার্যত বন্দি রাখা হয়েছিল বলেও দাবি করেন। বিরোধী দলনেতার দাবি, স্থানীয় কাউন্সিলার পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে বাধ্য করেছিল যে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে। আর এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (Suvendu Adhikari-RG kar Hospital Doctor Death) ।

Suvendu Adhikari

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে ধর্না কর্মসূচি শুরু হয়েছে বিজেপির। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। আর সেই কর্মসূচিতেই যোগ দেন বিরোধী দলনেতাও। আর সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি।

বলেন, সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে গিয়েছিল বোনটি। এমনকি বাংলাদেশে ওষুধ পাচার নিয়েও তথ্য সে জেনে গিয়েছিল।আর সেই কারণেই খুন বলে দাবি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

তবে এখানেই শেষ নয়, বিরোধী দলনেতার দাবি, প্রথমদিন থেকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। রাতের রোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, সিসিটিভি মুছে দেওয়া হয়েছে, এমনকি ভিসেরা, রক্তের নমুনাও পালটে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি। এরপরেই শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কি লুকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এমনকি পরিবারকে কার্যত বন্দি করে রাখা হয়েছিল বলেও দাবি। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলার পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে বাধ্য করেছিল যে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে। শুধু তাই নয়, একাংশকে বাড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল বলেও দাবি।

তবে যেভাবে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে একাধিক ব্যক্তি জড়িত বলেও এদিন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেতা। বলেন, কখনই একজনের কাজ নয়, একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত। কলকাতা পুলিশ কমিশনার সহ আরও দুই পুলিশ আধিকারিককে হেফাজতে নিয়ে জেরার দাবি জানান। একই সঙ্গে কল রেকর্ড পরীক্ষা করারও দাবি জানান বিরোধী দলনেতা।

এদিন আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানান। 'সততার প্রতীক' ইস্যুতে তোপ দাগেন। বলেন, প্রদীপের নীচে যে অন্ধকার তা প্রকাশ্যে আসছে। তবে লড়াই আমাদের লড়তে হবে। দফা এক, দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তোলেন বিজেপি নেতা। তাঁর কথায়, এর কোনও বিকল্প হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+