রপ্তানিতে দেশের সেরা রাজ্যের তালিকায় মমতার বাংলা, রিপোর্ট দিল খোদ কেন্দ্র
তৃণমূল সরকারের আমলে রপ্তানিতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। রপ্তানি করা পণ্যের সংখ্যা ও পরিমাণ বেড়েছে। আর সেটাই অন্য রাজ্যের কাছে মডেল হয়ে উঠেছে।
রপ্তানি ব্যবসায় দেশের রাজ্যগুলির মধ্যে অনেক এগিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের শিল্প ও বানিজ্য মন্ত্রক খোদ এই তথ্য জানিয়েছে। আর এই তথ্যকেই হাতিয়ার করে তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যে সঠিক পথে এগোচ্ছে তা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় রিপোর্টে বারবার প্রমাণিত হচ্ছে।

তৃণমূল সরকারের আমলে রপ্তানিতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। রপ্তানি করা পণ্যের সংখ্যা ও পরিমাণ বেড়েছে। আর সেটাই অন্য রাজ্যের কাছে মডেল হয়ে উঠেছে।
প্রাকৃতিক ও শিল্পজাত পণ্যকে সঠিক পথে রপ্তানিযোগ্য করে তুলতে পেরেছে রাজ্য সরকার। সঠিক জায়গায় সঠিক পণ্য পাঠিয়ে তার ফায়দা তোলা হচ্ছে। যার ফলে কলকাতা ও হলদিয়া দুই বিমানবন্দরেরই পণ্য রপ্তানি বেড়েছে।
রিপোর্ট বলছে, বাংলা থেকে দেশের মোট চা রপ্তানির ১৪ শতাংশ হয়। পেট্রোলিয়ামজাত পণ্যের ৪ শতাংশ বাংলা রপ্তানি করে। চামড়ার পণ্যের ক্ষেত্রে দেশের মোট রপ্তানির ৬১ শতাংশ বাংলা অন্য দেশে রপ্তানি করে। চিংড়ি মাছ রপ্তানিও বাংলা থেকে ১১ শতাংশ হারে হয়। সবমিলিয়ে দেশের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির রাজ্য হিসাবে উঠে এসেছে বাংলা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications