আরও বাড়তে পারে তাপমাত্রা, এপ্রিলে গরমের সর্বকালীন রেকর্ড ছাপিয়ে যেতে পারে কলকাতা

কলকাতা, ১২ এপ্রিল : চৈত্র সেলের বাজারে দোকানিদের পকেট গরম হয়েছে কিনা তা নিয়ে তর্ক চলতেই পারে। তবে গরমের দাপটে সকলের চাঁদি ফেটে যাওয়ার জোগাড় হয়েছে তা বলা যেতেই পারে।

আমজনতার দুর্ভোগ বাড়িয়ে এদিন আরও এক ডিগ্রি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সোমবার শহরের তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেসসিয়াস। এদিন তা ৪২ ছাড়াতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও রেকর্ড পরিমাণ বাড়তে পারে কলকাতার তাপমাত্রা

ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলেই জানা গিয়েছে। আগামী রবিবারের আগে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ১৯৪৫ সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৩ ডিগ্রিতে। আর গত দশ বছরের মধ্যে ২০০৯ ও ২০১৪ সালে মাত্র একবার করে ৪১ ডিগ্রির বেশি ছুঁয়েছিল কলকাতার পারদ। তবে এবার সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদেরা।

বিশেষ করে ওড়িশা ও পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে। ভুবনেশ্বরে পারদ ৪৫.৮ ডিগ্রিতে পৌঁছেছে। এদিকে বাঁকুড়াতেও ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। এছাড়া সব রেকর্ড ভেঙে একটানা ৪০ ডিগ্রির বেশিতে ঘোরাফেরা করছে কলকাতার পারদ।

এই অবস্থায় আগামী রবিবার নাগাদ খানিকটা স্বস্তি আসতে পারে কলকাতাবাসীর জন্য। সেদিন আকাশ কিছুটা মেঘলা থাকবে। কয়েকপশলা বৃষ্টিও হতে পারে। এখন আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+