ডেঙ্গুতে আক্রান্তের বিচারে সবার উপরে পশ্চিমবঙ্গ!

কেন্দ্রীয় রিপোর্টে বাংলার জন্য একরাশ উদ্বেগ। মশার দাপটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় পশ্চিমবঙ্গ সবার উপরে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যাতেও পশ্চিমবঙ্গ রয়েছে উপরের সারিতে।

কলকাতা, ২৯ মার্চ : কেন্দ্রীয় রিপোর্টে বাংলার জন্য একরাশ উদ্বেগ। মশার দাপটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় পশ্চিমবঙ্গ সবার উপরে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যাতেও পশ্চিমবঙ্গ রয়েছে উপরের সারিতে। এ রাজ্য ডেঙ্গু ও ম্যালেরিয়ায় মৃত্যুতে দ্বিতীয় স্থানে রয়েছে।

মশাবাহিত রোগের মোকাবিলায় বাংলার সরকার, তথা পুরসভাগুলি যে হাত গুটিয়ে বসে রয়েছে, তা নিশ্চিত অর্থেই বলা যাবে না। প্রচার থেকে শুরু করে রোগ নিরাময়ের সমস্ত ব্যবস্থা প্রস্তুত। তবু আশাতীত ফল হয়নি। ২০১৬-তে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭০২, যা অন্য আজের তুলনায় অনেকটাই এগিয়ে। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় এ রাজ্য দ্বিতীয় স্থানে। উত্তর প্রদেশ (৪২)-এর পর পশ্চিমবঙ্গ (৩৪)। তৃতীয় মহারাষ্ট্রে ডেঙ্গুতে মৃত ৩২।

ডেঙ্গুতে আক্রান্তের বিচারে সবার উপরে পশ্চিমবঙ্গ!

অথচ ২০১২ থেকে পর পর তিন বছর ডেঙ্গুর প্রকোপ কমছিল রাজ্যে। হঠাৎ করে ২০১৫ ও ২০১৬-তে সব ছাড়িয়ে পশ্চিমবঙ্গকে উপরে তুলে দিল একেবারে। আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর হার বেড়েছে দ্বিগুণ-তিনগুণ। সেই কারণে কেন্দ্রীয় সরকার এ বছর এখন পর্যন্ত ৫০০ আইজিএম কিট দিয়েছে।

শুধু ডেঙ্গুতেই নয়, একইরকম উদ্বেগের চিত্র ম্যালেরিয়াতেও। দেশের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুতে এ রাজ্য দ্বিতীয়। এক্ষেত্রে ওড়িশার পরই স্থান বাংলার। গত বছর অর্থাৎ ২০১৬-তে এ রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে ওড়িশা, সেখানে মৃত্যু ৭৭ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+