অ্যাম্বুলেন্স ও পুলিশের সাইরেনে বদল আনছে রাজ্য সরকার, জানুন কী হতে চলেছে
পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ বদলে দিতে চলেছে রাজ্য সরকার।
পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ বদলে দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে তেমনটাই বলা হয়েছে। পুলিশ যেমন আপতকালীন সময়ে সাইরেন বাজিয়ে চলাফেরা করে, তেমনই অ্যাম্বুলেন্স রাস্তার ভিড় কাটিয়ে তাড়াতাড়ি পৌঁছতে সাইরেন ব্যবহার করে।
ফলে দুটির সাইরেন আলাদা হলে ভিড়ের মধ্যেও দূর থেকে চিনে ফেলতে অসুবিধা হবে না। মূলত অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই ভাবনা বলে জানানো হয়েছে।

কিছুদিন আগে বেঙ্গালুরুর এক কর্মরত ট্রাফিক পুলিশ তদানিন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গাড়ি থামিয়ে সঙ্কটজনক অবস্থায় থাকা রোগীর অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেন। তার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন।
পশ্চিমবঙ্গে লালবাতি লাগানো গাড়ি নিষিদ্ধ হওয়ার পরে আইএএস অফিসারদের গাড়ির জন্য বিশেষ পতাকা ডিজাইন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পর্যায়ের অফিসারদের জন্য তিন ধরনের পতাকা ডিজাইন করেছেন মুখ্যমন্ত্রী।
তবে এটা এখনও নিশ্চিত নয়, পুলিশ ও অ্যাম্বুলেন্সের জন্য আলাদা ব্যবস্থা দেশের আরও কোনও রাজ্যে আগে হয়েছে কিনা। এই বিজ্ঞপ্তি সমস্ত পুলিশ স্টেশনে ও হাসপাতাল, নার্সিংহোমে পৌঁছে দেওয়া হয়েছে। অগাস্ট মাসের শেষের মধ্যেই নতুন সাইরেন লাগিয়ে ফেলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications