West Bengal HS Exam 2024: এগিয়ে আসল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের সময়, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ
West Bengal HS Exam 2024: এগিয়ে গেল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার (আগে ছিল একাদশের বার্ষিক পরীক্ষা) পরীক্ষার সময়। এক ঘণ্টা পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ২ টো থেকে হবে বলে জানানো হয়েছে। একাধিক শিক্ষক সংগঠনের দাবি মেনেই কার্যত এহেন সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
এতে পড়ুয়ারাও উপকৃত হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষার সময় বদল নিয়ে সংসদকে চিঠি দেয় অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যেখানে সময় বদলের কথা জানানো হয়। কেন সময় বদল প্রয়োজন সে বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয় চিঠিতে (West Bengal HS Exam 2024) ।

আর সেই মতো সংগঠনের দাবি, বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হলে হঠাত লোডশেডিং হলে অন্ধকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উত্তর লেখা সম্ভব হবে। পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা অনেকেই রয়েছে তাদের দূরে বাড়ি, সেক্ষেত্রে বাড়ি ফেরার একটা সমস্যা তৈরি হতে পারে।
সবদিক ভেবেই সংসদকে সময় বদলের আর্জি জানানো হয়। আর সেই আর্জি মেনেই দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হল। একই সঙ্গে দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই প্রথম এহেন পদক্ষেপ নেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
সেই মতো সমস্ত স্কুলকে ৩০ নভেম্বরের মধ্যে সেই পরীক্ষা নিতে বলা হয়েছে। কিন্তু তা কি হওয়া সম্ভব? ইতিমধ্যে এই বিষয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, মাধ্যমিক টেস্টের পরীক্ষাও ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে পর্ষদের মধ্য শিক্ষা পর্ষদের তরফে। ফলে একই সময় দুটি টেস্ট কীভাবে? তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্টের প্রস্তুতির সময় অনেকটাই কম পাওয়া যায়। সিলেবাস সময়ের নির্দিষ্ট সময় আছে। এই অবস্থায় টেস্টের সময় বেঁধে দেওয়ায় সমস্যা হতে পারে বলে মনে করছেন শিক্ষকরা। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠিও দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
এই বিষয়ে যদিও সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। যদিও সংসদের এক সূত্রের দাবি, একটা সিস্টেমের মধ্যে পরীক্ষাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই মতো এই ব্যবস্থা।












Click it and Unblock the Notifications