জয়পুরের ঘটনা থেকে শিক্ষা! মমতার রাজ্যে পাকিস্তানি বন্দিদের জন্য বাড়তি সতর্কতা

রাজ্যে পাকিস্তানি বন্দিদের কড়া নিরাপত্তামূলক স্থানে সরানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে ১৪ জন পাকিস্তানি বন্দি রয়েছে। দুটি সংশোধনাগারে রয়েছেন তাঁরা।

রাজ্যে পাকিস্তানি বন্দিদের কড়া নিরাপত্তামূলক স্থানে সরানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে ১৪ জন পাকিস্তানি বন্দি রয়েছে। দুটি সংশোধনাগারে রয়েছেন তাঁরা। তাঁদের জন্য সেখানে আলাদা থাকার জায়গা এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পশ্চিমের প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক বিষিয়ে ওঠার মধ্যেই বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আধিকারিক।

জয়পুরে ঘটনা থেকে শিক্ষা! মমতার রাজ্যে পাকিস্তানি বন্দিদের জন্য বাড়তি সতর্কতা

রাজস্থানের জয়পুর জেলে সম্প্রতি বছর ৫০-এর এক বন্দিকে মেরে ফেলে তাঁর সহবন্দিরা। এর পরেই রাজ্য সরকার এখানে থাকা পাকিস্তান বন্দিদের নিয়ে সিদ্ধান্ত নেয়। রাজস্থানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে। জেলে পাকিস্তানের বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের জন্য বিশেষ সেলের বন্দোবস্ত করা হয়েছে। যেরকটি করা হয়ে থাকে আমেরিকান সেন্টারে হামলায় দোষী সাব্যস্ত এবং মাওবাদী বন্দিদের জন্য।

পাকিস্তানের ১৪ বন্দির জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই ১৪ জনের মধ্যে ৪ জন রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে আর ১০ জনকে রাখা হয়েছে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। জেলের এক আধিকারিক জানিয়েছেন, বাকি সব বন্দিদের সঙ্গে পাকিস্তানি বন্দিদের সুসম্পর্ক থাকলেও, নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে রাজি নন তাঁরা।

বন্দিদের মধ্যে কেউ কেউ ভিসা আইন লঙ্ঘন করেছিলেন। কারও কারও বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+