সময়ের অপেক্ষা! অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণের পথে রাজ্য, জেনে নিন বিস্তারিত

দূরত্ব এক হলেও, দিনের একএক সময়ে একএক রকম ভাড়া। নিত্যদিন বিপাকে পড়ছেন যাত্রী। বারবার অভিযোগ উঠছিল। কিসের ওপর ভিত্তি করে দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভাড়া বৃদ্ধি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

দূরত্ব এক হলেও, দিনের একএক সময়ে একএক রকম ভাড়া। নিত্যদিন বিপাকে পড়ছেন যাত্রী। বারবার অভিযোগ উঠছিল। কিসের ওপর ভিত্তি করে দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভাড়া বৃদ্ধি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সরকারি পদক্ষেপের ফলে এবার সেই অসুবিধা দূর হতে চলেছে।

সময়ের অপেক্ষা! অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণের পথে রাজ্য, জেনে নিন বিস্তারিত

সার্জ চার্জ। দিনের ব্যস্ত সময়ে কিংবা একটু বৃষ্টি নামলেই সার্জ চার্জ যেন বাড়ে ঝড়ের গতিতে। কোনও কোনও সময় ভাড়ার পরিমাণ তিনগুণ-চারগুণও ছাড়িয়ে যায়। যাঁরা কলকাতার রাস্তায় ট্যাক্সি ছেড়ে অ্যাপ ক্যাব অপশন রেখেছেন, তাঁরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন নিত্য দিন। এবার সেই সার্জ চার্জ নিয়ন্ত্রণের পথেই রাজ্য সরকার। সার্জ রার্জের ব্যাখ্যা চেয়ে ওলা উবারের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।

পরিবহণ দফতরের তরফে একাধিক প্রশ্ন রাখা হয়েছে দুই অ্যাপ ক্যাব সংস্থার কাছে। তার মধ্যে রয়েছে, কীভাবে সার্জ চার্জ ঠিক করা হয়? কারা সার্জ চার্জ ঠিক করেন ? কোন পরিবহণ বিশেষজ্ঞ কি এই সার্জ চার্জের বিষয়টি দেখেন ? দুই সংস্থার কাছে এমনই ৩০ টি প্রশ্ন পাঠিয়ে উত্তর দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

এর আগে দেশের একাধিক শহরে অ্যাপ ক্যাবগুলিকে নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+