বিশ্বসেরা বাংলার রসগোল্লায় রসেবশে উৎসব পালন, মমতার বাংলা মিষ্টি হাবে মিষ্টিমুখী

আজকের দিনেই মিলেছিল রসগোল্লার জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ। রসগোল্লা যে কলকাতার তার স্বীকৃতি পাওয়ার পর ১৪ নভেম্বর রসগোল্লা দিবস হিসেব পালন করছে রাজ্য।

রসগোল্লা তুমি কার, প্রতিবেশী ওড়িশার সঙ্গে লড়াইটা কম কঠিন ছিল না। সেই যুদ্ধ জয় হয়েছিল আজকের দিনেই। আজকের দিনেই মিলেছিল রসগোল্লার জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ। রসগোল্লা যে কলকাতার তার স্বীকৃতি পাওয়ার পর ১৪ নভেম্বর রসগোল্লা দিবস হিসেব পালন করছে রাজ্য।

জিআই প্রাপ্তিতে রসগোল্লা দিবস

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৪ নভেম্বর রাজ্যজুড়ে রসগোল্লা দিবস পালন করার। রসগোল্লার জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ প্রাপ্তির বর্ষপূর্তিতেই এই নতুন উদ্যোগ তৃণমূল সরকারের। সেই কারণে সেজে উঠেছে নিউটাউনের ইকো পার্ক।

মিষ্টি হাবে রসগোল্লার স্টল

মিষ্টি হাবে রসগোল্লার স্টল

নিউটাউনের ইকো পার্কে তৈরি হয়েছে মিষ্টি হাব। সারি সারি মিষ্টির স্টল। মিষ্টির স্টল না বলে বলা ভালো রসগোল্লার স্টল। সেখানে বিভিন্ন ধরনের রসগোল্লা থাকবে। আমজনতা তা চেখে দেখতে পারবে। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন রসগোল্লাকে ঘিরে এদিন নস্ট্যালজিক হবে কলকাতা, নস্ট্যালজিক হবে বাংলা।

মিষ্টি হাবে মিষ্টি উৎসব

মিষ্টি হাবে মিষ্টি উৎসব

তিনি আরও জানান, বাংলার রসগোল্লার জিআই ট্যাগ পাওয়ার প্রথম বর্ষপূর্তিতে স্মরণীয় করে রাখতে মিষ্টান্ন প্রস্তুতকারকদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিষ্টি হাবে একপ্রকার মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এবছরেরই ৫ জুলাই ইকো পার্কে মিষ্টি হাবের উদ্বোধন হয়েছে।

বিশ্বসেরা বাংলার রসগোল্লা

বিশ্বসেরা বাংলার রসগোল্লা

এখন রাজ্যের সেরা মিষ্টি বিক্রেতাদের এক ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে। সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে সেই কারণে। এদিন শুধু রসগোল্লায় রসনাতৃপ্তি নয়, রসগোল্লা নিয়ে আলোচনা সভাও হচ্ছে। আসলে বাংলার রসগোল্লা যে বিশ্বসেরা। তা নিয়ে উৎসব না হলে কি হয়!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+