রাজ্যের বন্যা পরিস্থিতিকে 'ম্যানমেড বন্যা' বলে ডিভিসিকে তোপ মমতার

কলকাতা, ২৫ অগাস্ট : একটানা বৃষ্টি এবং তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের তিনটি জেলা। হাওড়া, হুগলি, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা পরিস্থিতিকে 'ম্যানমেড বন্যা' বলে সমালোচনা করেছেন। এই মন্তব্যকে ঘিরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিক বৈঠকের সময় অভিযোগ করেন, "বৃষ্টি হলেই ডিভিসি থেকে জল ছাড়া হয়। যার ফলে অসুবিধায় পড়তে হয় বহু সাধারণ মানুষকে"। তিনি আরও বলেন, "এরপরেও যদি রাজ্যের সঙ্গে আলোচনা না করে ডিভিসি জল ছাড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার"।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, "ডিভিসি কখনই একা সিদ্ধান্ত নিয়ে জল ছাড়ে না। যে কমিটি জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় তাতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরাও আছেন"। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্বরা আরও একধাপ এগিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করার জন্যই এই ধরনের মন্তব্য করছেন।

প্রসঙ্গত ডিভিসি জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের তিনটি জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়ায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর ঘটেছে বলে জানা গিয়েছে। গৃহহীন বহু মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+