কসবায় গরুর গাড়ি চেপে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী জাবেদ খান
কসবায় গরুর গাড়ি চেপে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী জাবেদ খান
আজ সকাল বেলা কলকাতার কসবা এলাকায় গরুর গাড়ি চেপে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী জাবেদ খান। এক অভিনব পন্থা অবলম্বন করলেন। গরুর গাড়ি চেপে ভোট প্রচার করার মূল কারণ পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে এদিন তিনি গাড়ি গরুর গাড়ি করে ভোট প্রচারে বের হন।

একদিকে যেমন ভোট প্রচার, অন্যদিকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সামিল হন তিনি ।তার সঙ্গে এদিন বহু মানুষ পথে নামেন। তৃণমূলের রঙের অর্থাৎ সবুজ এবং কমলা রঙের বেলুন ঢেকে যায় পুরো রাস্তা। পাশাপাশি যে সমস্ত টি-শার্ট ছেলেরা ব্যবহার করেন সেই টিশার্টে লেখা থাকে খেলা হবে। এক উন্মাদনা নিয়েই ভোটের প্রচারে সামিল হন জাভেদ খান।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ব্যানার নিযে এদিন তিনি বের হন প্রচারে। সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি যেন জয়ী হন। সাধারণ মানুষ যেন তাকে ভোট দেন ।সেই জন্যই মানুষের দুয়ারে দুয়ারে এদিন তিনি ভোটের প্রচার করেন।












Click it and Unblock the Notifications