সল্টলেকের ভোটার লিস্টে রোহিঙ্গারা, বিস্ফোরক দাবি সায়ন্তন বসুর, পাল্টা চ্যালেঞ্জ সুজিতের
সল্টলেকের ভোটার লিস্টে রোহিঙ্গারা, বিস্ফোরক দাবি সায়ন্তন বসুর, পাল্টা চ্যালেঞ্জ সুজিতের
ভোটার লিস্টের স্বচ্ছতা নিয়ে প্রথম থেকেই তৎপর হয়ে উঠেছে বিজেপি। এবার সল্টলেকের ভোটার লিস্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি অভিযোগ করেছেন সল্টলেকের ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম রয়েছে। আর এর পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের হাত। পাল্টা দমকল মন্ত্রী সুজিত বসু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেেছন অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যাক বিজেপি।

রোহিঙ্গা ভোটার
সল্টলেকের ভোটার লিস্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি দাবি করেছেন সল্টলেকের ভোটার লিস্টে একাধিক রোহিঙ্গার নাম ঢোকানো হয়েছে। সল্টলেকের বিভিন্ন ফাঁকা প্লটে রাখা হয়েছে এই রোহিঙ্গাদের। তাঁদের সল্টলেকের বাসিন্দা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। এন নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে বুধবার সকালে চায়ে পে চর্চায় সল্টলেকের এফডি ব্লকে এমনই অভিযোগ করেছেন তিনি।

পাল্টা তোপ সুজিতের
রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে সায়ন্তন বসুর অভিযোগের পাল্টা আক্রমণ শানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন যদি সত্যি রোিহঙ্গাদের নাম ভোটাল তালিকায় থেকে থাকে তাহলে নির্বাচন কমিশনে যাচ্ছে না কেন বিজেপি। নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান তাঁরা। এই নিয়ে বুধবার সকাল থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

কমশনে নালিশ
রোহিঙ্গাদের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিিন দাবি করেছিলেন ৩-৮ লক্ষ অনুপ্রবেশকারীর নাম তোলা হয়েছে ভোটার তালিকায়। রোহিঙ্গারাও রয়েছেন তাতে। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

একুশের ভোটে অনুপ্রবেশ ইস্যু
উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা সূচনা করে অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন মমতা সরকারের পক্ষে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। একমাত্র বিজেপিই সেই সমস্যা বন্ধ করতে পারে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে অভিযোগ করেছিলেন বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোটে জিততে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications