মানস ভুঁইয়াকে নিয়ে আজ বৈঠক, সিদ্ধান্তের ভার প্রদেশ নেতৃত্বের হাতে ছাড়ল হাইকম্যান্ড!

কলকাতা, ৯ জুলাই : মানস ভুঁইয়ার পাবলিক অ্যাকাউন্টস চেয়ারম্যান পদ গ্রহণ করা নিয়ে দলীয় স্তরে সিদ্ধান্ত নিতে আজ শনিবার বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন দুপুর ১টা নাগাদ এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

এদিনের বৈঠকে থাকতে পারবেন না বলে দু'দিন আগেই জানিয়ে দিয়েছিলেন মানস ভুঁইয়া। ব্যক্তিগত কাজ রয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের বৈঠক এদিন স্থগিত হয়নি। মানসবাবুর অনুপস্থিতিতেই বৈঠক হচ্ছে।

মানস ভুঁইয়াকে নিয়ে আজ বৈঠক, সিদ্ধান্তের ভার প্রদেশ নেতৃত্বের

কংগ্রেস পরিষদীয় দলের এই বর্ধিত বৈঠকে হাজির থাকবেন দলের নেতা, বিধায়ক ও সাংসদদের একাংশ। এছাড়া থাকবেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁরাই আলোচনা করে দলে মানসের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মানস ভুঁইয়া তৃণমূলের দেওয়া পদ গ্রহণ করেছেন। এক্ষেত্রে দলের অন্দরে দুটি মত উঠে আসার সম্ভাবনা। প্রথমত, বহুদিন পরে রাজ্যে প্রধান বিরোধী দলের জায়গা পেয়েছে কংগ্রেস। এই অবস্থায় দলের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

মানস ভুঁইয়ার দলবিরোধী অবস্থানের পরও যদি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা সম্ভব না হয় তাহলে নিচুতলার কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। যেকেউ ভুল করলেই ছাড় পেয়ে যাবে এমনটাই মনে করতে পারেন নিচুতলার কর্মীরা। সেক্ষেত্রে সাসপেন্ড করে মানস ভুঁইয়াকে ও অন্যদের বার্তা দেওয়া হোক যে কংগ্রেসে দলের লাইন না মেনে বিশৃঙ্খলা করলে তা বরদাস্ত করা হবে না।

অন্যদিকে আর একটি মত উঠে আসছে যারা আজকের বৈঠকেই কোনও কড়া সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন। আগে গোটা বিষয়টি আলোচনা করে, প্রয়োজনে ফের একবার মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হোক বলেই মত একাংশের।

সূত্রের খবর, হাইকম্যান্ড গোটা বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রদেশ নেতৃত্বের উপরেই ছেড়ে দিয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন অধীর চৌধুরীরাই। এই অবস্থায় প্রদেশ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটাই লক্ষ্যনীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+