West Bengal CM Security: মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র! গ্রেফতার পাঁচ

West Bengal CM Security: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র! এমনকি এই বিষয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে প্ররোচনা সৃষ্টির অভিযোগ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। শুরু হয় তদন্ত। আর এরপরেই এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত গ্রুপের দুই অ্যাডমিন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ।

ঘটনাকে (West Bengal CM Security) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কেউ বা আর কারা আছে তা নিশ্চিত হতে চাইছেন পুলিশ আধিকারিকরা আর সেজন্যেই ধৃত পাঁচজনকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'উই ওয়ান্ট জাস্টিস' নামে একটি হোয়াট্‌‌সঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। আর তা ধৃত ওই পাঁচজনই খুলেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার।

mamata banergee

আর সেখানে একটি ভিডিও মেসেজ পাঠানো হয়। আর তা মুহূর্তে সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়ে যায়। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে (West Bengal CM Security) হামলার কথা বলা হচ্ছে। এমনকি সেখানে হামলা চালালেই মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হবেন বলেও ভাইরাল হওয়া ভিডিও বার্তায় শোনা যাচ্ছে। শুধু তাই নয়, হামলা চালানোর জন্য সকলকে জড়ো হওয়ার কথাও বলা হয়েছে।

আর এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ আধিকারিকরা (West Bengal CM Security)। ভাইরাল হওয়া ভিডিও'র সূত্র খুঁজতে নামেন গোয়েন্দারা। তদন্ত করতে নেমে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের খোঁজ পান আধিকারিকরা। সেই মতো অভিযান চালিয়ে ওই গ্রুপের অ্যাডমিন সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন, শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ এবং গ্রুপের দুই অ্যাডমিন অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায়।

এই পাঁচ জনের বিরুদ্ধে সমাজে ঘৃণা এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের শাসকদল এবং অন্যদের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, আরজি করের ঘটনায় তোলপাড় বাংলা। গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলা। এরপরেই এহেন ভাইরাল ভিডিও। নবান্ন এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা (West Bengal CM Security) আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে বাড়ি রাস্তা এবং অন্যান্য অংশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+