Semiconductor Plant In Kolkata: শহরে 'সেমিকন্ডাক্টর প্লান্ট'! রাজ্য সরকারের অবদান কতটা? জানালেন মুখ্যমন্ত্রী
Semiconductor Plant In Kolkata: কলকাতায় বিপুল মার্কিন বিনিয়োগের সম্ভাবনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে 'সেমিকন্ডাক্টর প্লান্ট' (Semiconductor Fabrication Plant) তৈরি নিয়ে জো বাইডেনের সঙ্গে দীর্ঘ আলোচনা। আর তা ফলপ্রসূ হয়েছে বলেই খবর।
সেই অনুযায়ী কলকাতায় ভারত-মার্কিন যৌথ উদ্যোগে 'সেমিকন্ডাক্টর প্লান্ট' তৈরি হবে। যা নিয়ে একেবারে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

এই কারখানা (Semiconductor Plant In Kolkata) তৈরি করার ক্ষেত্রে বাংলার সরকার সবরকম ভাবে চেষ্টা করবে বলেই দাবি। শুধু তাই নয়, এতে তিনি গর্বিত এবং সৌভাগ্যবান বলেও মন্তব্য করেছেন। কিন্তু কীভাবে কলকাতায় এত বড় মার্কিন বিনিয়োগ আসতে চলেছে? এর পিছনে থাকা গল্পটা ফেসবুকে তুলে ধরেছেন প্রশাসনিক প্রধান। এর পিছনে যে বাংলার সরকারের যে অবদান আছে তাও এদিন তুলে ধরেছেন।
তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে কলকাতায় বিনিয়োগের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে তাতে আমি খুশি। তবে শহরে মার্কিন বিনিয়োগে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের দীর্ঘ পরিশ্রম আছে। নিরলস প্রচেষ্টা আছে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ বাংলার মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, গত বছর রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর এবং ওয়েবল বিভিন্ন সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করে। কারণ করোনার সময় চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিংয়ে বিভিন্ন স্টার্টআপ ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছিল।
ঠিক কি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
I am fortunate enough to share with you all the contribution of our West Bengal government in the historic international investment decision for Kolkata, as kindly announced by Hon'ble President of the USA with our Hon'ble PM Modi yesterday.
— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2024
The background story of our long and…
এরপরেই কলকাতায় রাজ্যের সাহায্যে Global VLSI Conference 2024 অনুষ্ঠিত হয়। আর সেখানে সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষে থাকা একাধিক সংস্থা যোগ দেয়। যার মধ্যে ছিল গ্লোবাল ফাউন্ড্রিজ, সিনোপসিস, মাইক্রনের মতো একাধিক সংস্থা। যেখানে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরা ইউনিট এবং পরিকাঠামো বিশ্লেষণ করেছে। দীর্ঘ চেষ্টার ছিল। এরপরেই 'গ্লোবাল ফাউন্ডারিজ'-এর মতো সংস্থার বিনিয়োগ আসছে বলে দাবি।
এক্ষেত্রে সরকার সবরকম ভাবে সাহাজ্য করবে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিদিনে কলকাতা knowledge-based Industries-এর ঠিকানা যাতে হয়ে ওঠে সেই বার্তাও এদিন উঠে এদেছে তাঁর বক্তব্যে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের এহেন উদ্যোগে অনেক কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন। যেখানে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
I would like to express my sincere gratitudes to Hon'ble Prime Minister Shri @narendramodi Ji for the landmark arrangement to establish a new advanced Semiconductor Fabrication Plant in Kolkata during his meeting with US President Joe Biden.
— Suvendu Adhikari (@SuvenduWB) September 23, 2024
GlobalFoundries’ (GF) endeavor to… pic.twitter.com/ZlEmE3Tv4e
একই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া করা উচিৎ নয় রাজ্যের। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর কথায়, রাজ্যের ইতিহাসে ব থেকে খারাপ অর্থনৈতিক অবস্থা মমতার সময়কালে। তবে এক্ষেত্রে বিপুল কর্মসংস্থান হবে বলে উল্লেখ।












Click it and Unblock the Notifications