কলকাতায় মেট্রো পরিষেবা আরও বিস্তৃত, সোনালি সফরে হাঁটালেন মমতা
কলকাতা মেট্রো পরিষেবা আরও বিস্তত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি রুটের উদ্বোধন করায়। যদিও এই প্রকল্পগুলির নেপথ্যে রয়েছে দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আগেই দাবি করেছে, ভোটের আগে 'প্রচারমন্ত্রী' মোদী আগামী বছর বিধানসভা ভোটের আগে ক্রেডিট নিতে মেট্রো প্রকল্প উদ্বোধন করছেন, যার সূচনা হয়েছিল দূরদর্শী মমতার হাত ধরেই।

আজ বিকেলে সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাভাবিকভাবেই তিনি স্মৃতিমেদুর, হাঁটছেন সোনালি স্মৃতির সরণি ধরেই। মমতা লিখেছেন, আমি ভাগ্যবান যে, রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার মেট্রো রেলের একাধিক করিডরের পরিকল্পনা ও অনুমোদন করতে পেরেছিলাম। ব্লু প্রিন্ট তৈরি, ফান্ডের বন্দোবস্ত করা, কাজ শুরুও করেছি। জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ-সহ শহরের নানা প্রান্ত যাতে ইন্ট্রা সিটি মেট্রো গ্রিডের মাধ্যমে জুড়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়েই।
মমতার কথায়, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও প্রকল্পগুলির বাস্তবায়নে অংশ নেওয়ার বাড়তি সুযোগ পেয়েছি। রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়া, পাকা রাস্তা তৈরি, ঘরছাড়াদের পুনর্বাসন, বিভিন্ন বাধা দূর করার মাধ্যমে প্রকল্পগুলির বাস্তবায়নের কাজে সহায়তা করেছি। আমাদের মুখ্য সচিবরা লাগাতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে সমন্বয় সভা করেছেন, যাতে প্রকল্পগুলির বাস্তবায়ন সুনিশ্চিত করা যায়। রেলমন্ত্রী থাকাকালীন আমার পরিকল্পনাগুলি আমার অংশগ্রহণের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করেছে। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার কাছে এক দীর্ঘ সফর। সে কারণেই আজ আমাকে স্মৃতিমেদুর হতে দিন।












Click it and Unblock the Notifications