বাংলার ছেলেমেয়েদের চাকরির জন্যে ছটমাইয়ার কাছে প্রার্থনা মমতার! দিলেন দিদির অভয়

সমস্ত রাজ্যের মানুষ আমরা এক জায়গাতে থাকি! শুধু তাই নয়, আগামদিনেও থাকব। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যোগ দেন মুখ্যমন্ত্র

সমস্ত রাজ্যের মানুষ আমরা এক জায়গাতে থাকি! শুধু তাই নয়, আগামদিনেও থাকব। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেখানে দাঁড়িয়েই কার্যত সব ধর্ম সমন্বয়ের কথা বলেন তিনি।

বাংলার ছেলেমেয়েদের চাকরির জন্যে ছটমাইয়ার কাছে প্রার্থনা মমতা

বলেন, আমরা এখানে মানবিকতার বন্ধনে সবাই সবাইকে বেঁধে রাখি। পাশাপাশি শান্তির কথাও বলেন মুখ্যমন্ত্রী। বলেন আমি কোনও অশান্তি চাই না। চাই শুধু শান্তি। আর সেই প্রার্থনাই জগদ্ধাত্রী মায়ের কাছে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সবরকম পরিস্থিতিতে দিদি হিসাবে পাশে থাকার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি, বাংলাই একমাত্র রাজ্য যেখানে সমস্ত উৎসবকে সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। এমনকি সম্মান দেওয়া হয় বলেও দাবি রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি ছট পুজোতে দুদিন ছুটি দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি পস্তা বাজার ছোট একটা হিন্দুস্তান বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। যেখানে সমস্ত ভাষাভাষির মানুষ একসঙ্গে থাকে বলে জানান তিনি। বিহার থেকে গুজরাট-পঞ্জাব থেকে দিল্লি সমস্ত রাজ্যের মানুষ পোস্তাতে বাস করেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শুধু জগদ্ধাত্রী পুজোই নয়, কলকাতাতে ছট পুজোতেও অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অবাঙ্গালী সম্প্রদায়ের ছটপুজো করে থাকেন। প্রত্যেক বছরের মতো এই বছরও কলকাতার নেতাজি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। সেখানে অবাঙালি সম্প্রদায়কে শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি বাংলার বেকার যুবকদের জন্যে কর্মসংস্থানের কথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ''ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। সবাই ভাল থাকে।'' একই সঙ্গে শান্তি বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। জানান, সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময়ে যাতে কোনও সমস্যা না ঘটে সেদিকে নজর রাখার কথা জানান প্রশাসনিক প্রধান।

বলেন, ''এই সময়ে অনেকেই হয়তো গন্ডগোল বাধানোর ছক কষতে পারে। কিন্ত্য সেই প্রলোভনে কার্যত কাউকে পা না দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এমনকি ধীরে ধীরে সবাইকে পুজো দেওয়ার কথাও জানান তিনি। বলে রাখা প্রয়োজন, কর্মসংস্থানই লক্ষ্য। তা বারবার বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়টিই উঠে আসল এবার ছটপুজোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+