'২৬ দিনের অনশনের সময়ে তপন সিনহা একটি চিঠি দিয়েছিলেন', ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে স্মৃতি রোমন্থনে মমতা

Kolkata International Film Festival: একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যদিকে দেবকে নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আর সেই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল ২৬ দিন লাগাতার অনশনের প্রসঙ্গ। বাংলার একঝাঁক শিল্পীদের পাশাপাশি আজেন্টিনা সহ বিশ্বের একাধিক দেশের পরিচালকরাও উপস্থিত ছিলেন। তাঁদের সামনে বাংলার সংস্কৃতি এবং কাজের সুযোগ কতটা তা তুলে ধরেন।

বলেন, হলিউড এবং টলিউড একসঙ্গে কাজ করুক। বিদেশের মাটিতে বাংলার শিল্প যাতে ধরা পড়ে সেই আবেদনও রাখেন। এদিন ৩০তম আন্তজাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে (Kolkata International Film Festival) মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার মতো ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়।

Kolkata International Film Festival

আর তা তুলে ধরতে গিয়ে সিঙ্গুর আন্দোলনের সময় তপন সিনহা কীভাবে উতসাগ দিয়েছিলেন তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, ২৬ দিনের অনশনের সময়ে তপন সিনহা একটি চিঠি দিয়েছিলেন। সেই সময় কোনও আলাপ ছিল না। আমার আন্দোলনকে অভিনন্দন জানিয়েই সেই চিঠি দিয়েছিলেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই চিঠি এখনও সযত্নে রাখা আছে। আর সেই সূত্র ধরেই তপন সিনহাকে চেনা বলেও এদিন মন্তব্য করেন। একই সঙ্গে অমিতাভ বচ্চনের না আসা নিয়েও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার তিনি আসতে পারেননি। শাহেনশার শরীর ভালো নেই। এর আগে ফিল্ম ফেস্টিভ্যালে বিগ বি এসেছিলেন। অসুস্থ থাকার জন্য এবার তিনি উপস্থিত থাকতে পারলেন না বলে এদিন জানান প্রশাসনিক প্রধান। তবে বলিউডের শিল্পীদের তিনি মিস করেছেন বলে জানান। অভিনেতা তথা সাংসদ শক্রঘ্ন সিনহা চলচ্চিত্র উৎসবে থাকার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবারের থিম কান্ট্রি ফ্রান্স। ২১ টি ছবি দেখানো হবে সে দেশের। তবে দেশ-বিদেশের ছবি দেখানোর পাশাপাশি বাংলা সিনেমা যাতে বেশি করে দেখানো হয় সেই আবেদন জানান প্রশাসনিক প্রধান। সেই মতো একাধিক বাংলা সিনেমা দেখানো হবে বলে জানা গিয়েছে। তপন সিনহার 'গল্প হলেও সত্যি' এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, এবার চলচিত্র উৎসবের উদ্বোধন (Kolkata International Film Festival) খুবই সাধারণ ভাবে হয়। তেমন চমক ছিল না। এমনকি নেতাজি ইন্ডোর নয়, তুলনামূলক ছোট জায়গা আলিপুরের ধনধান্য সভাগৃহে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+