Bengal Budget 2023: লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর অতিক্রম করলে বার্ধক্য ভাতা! বাড়ছে বিধায়ক ফান্ডের বরাদ্দ

২০২৩-র বাংলার জনকল্যাণমূলক প্রকল্পের ওপরেই ফের জোর দেওয়া হল। দেওয়া হয়েছে বিপুল কর্মসংস্থানের আশ্বাস।

বাজেট ঘোষণায় চমক বলতে রাস্তাশ্রী নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। রাজ্যের বাজেট ৩.৩৯.১৬২ কোটি টাকার। বাজেটে মার্চ থেকে সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। বাজেটে কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছে।

রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ

রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ

অর্থ প্রতিমন্ত্রী দাবি করেছেন, আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ। তিনি উল্লেখ করে যেখানে গত এপ্রিল থেকে নভেম্বরে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। যেখানে রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ।

দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার

দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার

এদিন বাজেট ঘোষণার শুরুতেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ৩ লক্ষ ৭১ হাজার বাড়িতে পৌঁছে গিয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এতে উপকৃত হয়েছে রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ। তিনি জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ৬০ হয়ে গেলে তারা বার্ধক্যভাতার সুবিধা পাবেন। হাজার টাকা করে এই ভাতা দেওয়া হবে। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রায় ১.৮৮ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

কোথায় কোথায় শীর্ষে রাজ্য

কোথায় কোথায় শীর্ষে রাজ্য

রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী বাজেট ঘোষণা বলেছেন স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদানে বাংলা দেশের মধ্যে শীর্ষে। তিনি জানিয়েছেন এই ঋণের পরিমাণ ১৩ হাজার ৬০৭ কোটি টাকা। তিনি বলেন, সামাজিক সুরক্ষায় রাজ্য নজিরবিহীন উন্নতি করেছে। তিনি জানিয়েছেন গ্রামীণ আবাস প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে।

কোথায় কোথায় উপকৃত রাজ্যের মানুষ

কোথায় কোথায় উপকৃত রাজ্যের মানুষ

অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনি বলেছেন, প্রায় ৪৪ লক্ষ মানুষ কিছুটা কম খরচে ফ্ল্যাট কিনতে পেরেছেন। স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ছয়মাসের জন্য বৃদ্ধির কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ কমানোর সমালোচনা করেছেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, খাদ্যসাথী প্রকল্পে রাজ্যের প্রায় ৯ কোটি মানুষকে যুক্ত করা গিয়েছে।

বাজেটে নতুন প্রকল্প এবং বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দ বৃদ্ধি

বাজেটে নতুন প্রকল্প এবং বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দ বৃদ্ধি

বাজেটে নতুন প্রকল্প হিসেবে যুব সমাজের জন্য ভবিষ্যত ক্রেডিট কার্ড শুরুর কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। ১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতীকে ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নতুন রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে মাধ্যমে নতুন রাস্তা যেমন তৈরি করা হবে, ঠিক তেমনই পুরনো রাস্তার সংস্কারও করা হবে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করার কথা জানিয়েছেন মন্ত্রী।

 বিপুল কর্মসংস্থানের আশ্বাস

বিপুল কর্মসংস্থানের আশ্বাস

বাজেটে রাজ্যে বিপুল কর্মসংস্থার আশ্বাসবাণী শুনিয়েছে অর্থপ্রতিমন্ত্রী। ডেউচা পচামিকে সামনে রেখেই তা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, সেখানে ৩৫ হাজার কোটি টাতা বিনিয়োগ করা হচ্ছে। ১ লক্ষের বেশি যুবক-যুবতীর চাকরি হবে। বাজের পেশের পরে চাকরির আশ্বাস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অর্থপ্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ফের একবার বিপুল কর্মসংস্থানের আশ্বাস দেন। এছাড়া চর্ম শিল্পে লক্ষ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে বলেও জানিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+