West Bengal Budget 2023 Live Updates: অর্থনৈতিক বৃদ্ধি হবে ৮.৪১% হারে, বাজেটে ডিএ ঘোষণা ৩% হারে

বুধবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে তৃণমূল কংগ্রেস সরকারের কাছে বড় চ্যালেঞ্জ এবারের বাজেট।

যে কোনওদিন ঘোষণা হয়ে যেতে পারে বাংলার ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। তার আগে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে তৃণমূল কংগ্রেস সরকারের কাছে বড় চ্যালেঞ্জ এবারের বাজেট। সেই বাজেট কেমন হতে চলেছে, জানতে ক্লিক করুন বাংলা ওয়ানইন্ডিয়ার এই পেজ।

রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Feb 15, 2023, 2:34 pm IST

৩ শতাংশ ডিএ বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Feb 15, 2023, 2:30 pm IST

গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্পে ১১ হাজার ৫০০ কিমি রাস্তা তৈরিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ।
Feb 15, 2023, 2:29 pm IST

১৮-৪৫ বছর বয়সীদের আর্থিক সাহায্য দিতে ঋণপ্রকল্পে ৩৫০ কোটি টাকা বরাদ্দ।
Feb 15, 2023, 2:26 pm IST

স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ হিসাবে দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা।
Feb 15, 2023, 2:24 pm IST

১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা ৬০ বছর বয়সের পর বার্ধক্যভাতা হিসাবে প্রতিমাসে ১ হাজার টাকা পাবেন।
Feb 15, 2023, 2:22 pm IST

খাদ্যসাথীতে ৯ কোটি মানুষকে যুক্ত করা গিয়েছে: চন্দ্রিমা ভট্টাচার্য
Feb 15, 2023, 2:21 pm IST

রাজ্যে এমএসএমই-র সংখ্যা ৯০ লক্ষ: চন্দ্রিমা ভট্টাচার্য
Feb 15, 2023, 2:11 pm IST

জিএসটিতে রাজস্ব বৃদ্ধির হার ২৪.৪৬ শতাংশ যা ভারতের মধ্যে সর্বোচ্চ।
Feb 15, 2023, 2:10 pm IST

জিএসটি রিটার্ন জমা ৭০ থেকে বেড়ে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে।
Feb 15, 2023, 2:10 pm IST

৩ লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
Feb 15, 2023, 2:08 pm IST

শুরু বাজেট পেশ

বাংলায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.৪১ শতাংশ হারে। শুরুতেই জানালেন অর্থমন্ত্রী।
Feb 15, 2023, 12:03 pm IST

একনজরে ২০২২-২৩ বাজেট

গত বছর শিল্প, বাণিজ্য ও শিল্পোন্নয়নে বরাদ্দের পরিমাণ ধার্য করা হয় ১ হাজার ৩৪৬ কোটি ৫৩ লক্ষ টাকা।
Feb 15, 2023, 12:02 pm IST

একনজরে ২০২২-২৩ বাজেট

গত অর্থবর্ষ ২০২২-২৩ সালে ২৫ গুণ বরাদ্দ বৃদ্ধি পায় শিক্ষা বাজেটে। রাজ্যে শিক্ষা ক্ষেত্রে স্কুল শিক্ষায় বরাদ্দ বাড়ে অনেক গুণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাদ্দ হয় ৫ হাজার ৮১১ কোটি ১১ লক্ষ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণের জন্য বরাদ্দ ১ হাজার ২৮৬ কোটি টাকা। গ্রন্থাগার উন্নয়ন ও সার্বিক শিক্ষায় বরাদ্দ হয় ৩৮৭ কোটি ৪০ লক্ষ টাকা।
Feb 15, 2023, 11:56 am IST

একনজরে ২০২২-২৩ বাজেট

গত বছর স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা হয় ১৭ হাজার, ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৭৭ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি দফতরের জন্য ৭২ কোটি ২০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়।
Feb 15, 2023, 11:55 am IST

একনজরে ২০২২-২৩ বাজেট

গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বরাদ্দ প্রস্তাব রাখা হয় ৯ হাজার ৩১০ কোটি টাকা।
Feb 15, 2023, 11:54 am IST

২০২২-২০২৩ সালের অর্থবর্ষে মোট বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা। গত অর্থবর্ষে রাজস্ব আদায় হয় ৭৯ হাজার ৩৪৭ কোটি টাকা, যা তার আগের বছরের থেকে ৩.৭৬ গুণ বেশি।
Feb 15, 2023, 11:52 am IST

এদিন দুপুর ২টোয় রাজ্য বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। তার আগে দুপুর ১টায় মন্ত্রিসভার বৈঠক হবে।
Feb 15, 2023, 11:01 am IST

ঋণের বোঝা সামলে কতটা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে সক্ষম হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেদিকে দৃষ্টি আম জনতার।
Feb 15, 2023, 11:00 am IST

তিন মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন, তারপর বছর ঘুরলেই লোকসভা, তাই এবার বাজেটে বিশেষ নজর বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+