শ্লীলতাহানিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার গড়ফায়
বিজেপি কর্মীকে গ্রেফতার ঘিরে চরম উত্তপ্ত গড়ফা। গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা।
বিজেপি কর্মীকে গ্রেফতার ঘিরে চরম উত্তপ্ত গড়ফা। গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। তাঁদের দাবি, শ্লীলতাহানির ভুয়ো অভিযোগে তাঁদের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরপর , বিজেপি-তৃণমূল সংঘর্ষ থামাতে যাদবপুর, কসবা, পাটুলি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পড়ে এলাকায়। নামানো হয় র্যাফ। এদিকে, এরই মধ্যে বিজেপি অভযোগ তুলেছে ,তাঁদের কর্মীদের মারধর করেছেন তৃণমূল কর্মীরা। যদিও তা নিয়ে কোনও রকমের প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।












Click it and Unblock the Notifications