WB Assembly Ruckus: হুমায়ুন-সিদ্দিকুল্লাকে ক্ষমা চাওয়ার দাবি, পরপর চারদিন বিধানসভায় ওয়াকআউট বিজেপির

WB Assembly Ruckus: এই নিয়ে টানা চারদিন। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ওয়াকআউট বিজেপি বিধায়কদের (BJP MLAs)। শাসকদল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হুমকি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। তারই প্রতিবাদে বিধানসভায় সোচ্চার হয়ে বৃহস্পতিবার ফের ওয়াকআউট বিজেপির।

ক্ষমতায় ফিরলে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা হুঁশিয়ারি দেন হুমায়ুন ও সিদ্দিকুল্লা। 'ঠুসে দেব' ও 'ঠ্যাং ভেঙে দেব' মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে হুমায়ুন ও সিদ্দিকুল্লাকে ক্ষমা চাওয়ার দাবি জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান শঙ্কর ঘোষ।

shankar ghosh

শুভেন্দু অধিকারীকে হুমকি গোটা রাজ্যের মানুষ ভীত বলে মন্তব্য করেন শঙ্কর ঘোষ। এই মর্মে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আলোচনার দাবি করেন তিনি। যদিও অধ্যক্ষ কোনও আলোচনা করতে দেননি বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ধর্মীয় মেরুকরণ ইস্যুতে বৃহস্পতিবারও সরগরম হল বিধানসভা।

গত মঙ্গলবার বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। এরপর বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষে কোনও কাগজ দেওয়া হবে না বলে জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই অবস্থান ভেঙে অধ্যক্ষ জানালেন, বিধানসভার অধিবেশনে কার্যবিবরণীর কাগজ পাবেন বিজেপি বিধায়করা। বিরোধী দলের বিধায়কদের নিয়ম মানতে বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়।

Take a Poll

স্পিকার বলেন, "বিধানসভার নিয়ম মেনে চলুন। গণতান্ত্রিক নিয়ম মানুন। আগামিকাল শুক্রবার থেকে কাগজ দেব। প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন।" এদিকে বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ পাল্টা বলেন, "যারা বিধানসভার চেয়ার টেবিল ভেঙেছেন, তাঁদের কেন বিধানসভায় বসতে দেওয়া হয়?" সব মিলিয়ে টানা চারদিন বিজেপির ওয়াকআউটে উত্তপ্ত রইল বিধানসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+