ভবানীপুরে ভোট দিতে গিয়ে নিজেকে 'মৃত' আবিষ্কার করলেন ভোটার!

কলকাতা, ৩০ এপ্রিল : সকাল সকাল পরিবারকে সঙ্গে নিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারিক 'ভোটাধিকার' প্রয়োগ করতে গিয়েছিলেন ভবানীপুর কেন্দ্রের ভোটার পৃথ্বীসুন্দর দাস। সেইমতো সকলে লাইনেও দাঁড়ান।

পঞ্চম দফা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে

ভবানীপুরের ৫৬ নম্বর বুথে ঢুকে নাম বলে একেবারে হতভম্ব হয়ে যান দাসবাবু। তিনি দেখেন, পরিবারের সকলের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁর নাম নেই। শুধু নেই বলেই নয়, তাঁকে একেবারে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এমন ঘটনা হওয়ায় অবাক সকলেই।

ভবানীপুরে ভোট দিতে গিয়ে নিজেকে 'মৃত' আবিষ্কার করলেন ভোটার!

পৃথ্বীসুন্দর দাস বহুদিন ধরে ভবানীপুরের বাসিন্দা। এর আগের ভোটেও তিনি ভোট দিয়েছেন। তবে এবার বিধানসভা ভোটে তিনি যে ভোট দিতে পারবেন না তা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে বুথ অফিসারকে বিষয়টি জানানো হয়। যদিও একবার নাম কাটা পড়লে সেই মুহূর্তে তা তোলা সম্ভব নয়।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, ভোটের আগেই ভোটারদের দায়িত্ব নিয়ে নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা তা যাচাই করে নিতে বলা হয়েছিল। এখন ভোট চলাকালীন এই বিষয়টির মীমাংসা হওয়া সম্ভব নয়। পরে ফের একবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+