আজ দক্ষিণ কলকাতায় ভোটের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২১ মার্চ : বিরোধী বাম-কংগ্রেস জোট নিয়ে তীব্র আক্রমণ শানিয়েই তিনি ভোটের স্লোগান ও দলীয় লাইন ঠিক করে দিয়েছেন। তাঁর সরকারের বিরুদ্ধে কুৎসার জবাব দেবে সাধারণ মানুষ। এই বলে ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। একইসঙ্গে ভোটের প্রচারেও সবচেয়ে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ভোটের প্রচার সেরে ইতিমধ্যেই শতযোজন এগিয়ে তৃণমূল। এবার রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতাতেও সেই উত্তাপ ছড়িয়ে দিয়ে চলেছেন দলনেত্রী।

আজ দক্ষিণ কলকাতায় ভোটের প্রচারে তৃণমূল নেত্রী মমতা

তৃণমূল সূত্রে খবর. এদিন দক্ষিণ কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল করার কথা রয়েছে তাঁর। সেই মিছিলে তৃণমূলের প্রথম সারির বহু নেতা-নেত্রীর উপস্থিত থাকার কথা।

বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে চক্রান্তে শামিল হয়েছে বলে বারবার অভিযোগ করে আসছেন মমতা। ভোটের আগে নানাভাবে তাঁর সরকারকে অপদস্থ করার চেষ্টা চলছে। সেইসবের বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে ও জনসংযোগকে আরও নিবিড় করতে এই মিছিল বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+