মানিকতলায় তুমুল উত্তেজনা, মুখোমুখি সাধন পাণ্ডে-কল্যাণ চৌবে, বিজেপি প্রার্থীকে ঘিরে গো-ব্যাক স্লোগান-বিক্ষোভ

মানিকতলায় তুমুল উত্তেজনা, মুখোমুখি সাধন পাণ্ডে-কল্যাণ চৌবে, বিজেপি প্রার্থীকে ঘিরে গো-ব্যাক স্লোগান-বিক্ষোভ

প্রবল উত্তেজনা মানিক তলায়। তৃণমূলের মহিলা কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। তাঁকে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা। খবর পেয়ে সেখানে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডে। তিনি অভিযোগ করেছেন মহিলা নেত্রীর গায়ে হাত দেওয়া হচ্ছে। বাইরে থেকে কল্যাণ চৌবের লোক নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাধন পাণ্ডে।

মানিকতলায় উত্তেজনা

মানিকতলায় উত্তেজনা

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা শুরু হয়েছে মানিক তলায়। সকালে মানিক তলার একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। এই নিয়ে অশান্তি শুরু হয়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বুথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না তাঁরা মাটিতে বসে কাজ করছে।

কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ

কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ

বেলা বাড়তেই মানিক তলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের মহিলা কাউন্সিলর সুনন্দা গুহকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডে। প্রতিবাদে কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাঁকে উত্তেশ্য করে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডেও। তিনি অভিযোগ করেছেন মহিলাদের গায়ে হাত তুলছে বিজেপি প্রার্থী এমন অসভ্য প্রার্থী তিনি দেখেননি।

মুখোমুখি দুই প্রার্থী

মুখোমুখি দুই প্রার্থী

তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মারধর করছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেছেন এলাকায় বুথ জ্যাম করা হচ্ছে। বিজেপি সব ক্যাম্প অফিসে ভেঙে গুডিয়ে দেওয়া হয়েছে। প্রায় কয়েক হাত দূরত্বের মধ্যে মুখোমুখি হয়ে পড়েন দুই প্রার্থী। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। পরিসর সংকীর্ণ থাকায় হুটার বাজিয়ে এলাকা খালি করার চেষ্টা করে পুলিশ।

মহিলা কাউন্সিলরকে মারধর

মহিলা কাউন্সিলরকে মারধর

কল্যাণ চৌবে তৃণমূল কাউন্সিলর সুনন্দা গুহর ঘাড় ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছেন। বাইরে থেকে লোক এনে এলাকা অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ করেছেন মহিলা কাউন্সিলর। কল্যাণ চৌবের পাল্টা দাবি পুলিশের সামনেই তাঁকে লাথি মারা হয়েছে। কিন্তু পুলিশ কোনপদক্ষেপ করেনি। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। পরে পুলিশ তাঁকে বুঝিয়ে সেখান থেকে উঠিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+