'এই সরকার সব দিক থেকে ব্যর্থ', শিক্ষা বাঁচাও কর্মসূচির মিছিলে বিস্ফোরক রাজীব
'এই সরকার সব দিক থেকে ব্যর্থ', শিক্ষা বাঁচাও কর্মসূিচর মিছিলে বিস্ফোরক রাজীব
তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন রাজীব। বিজেিপতে যোগ দিতে যাওয়ার আগে পর্যন্ত তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি চিরঋণী থাকবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধেই শুক্রবার ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে বিজেপির শিক্ষা বাঁচাও কর্মসূচির মিছিল থেকে রাজ্য সরকার সব দিক থেকে ব্যর্থ বলে আক্রমণ শানিয়েছেন রাজীব।

শিক্ষা বাঁচাও কর্মসূচি
বিজেপির ডাকে শিক্ষকদের দাবি দাওয়ার সমর্থনে কলেজ স্কোয়ারে শিক্ষা বাঁচাও ব়্যালি করা হয়। সেই মিছিলে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়,অনুপম হাজরারা। রাজ্যের শিক্ষকদের দুরবস্থা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা।
শিক্ষকদের দাবি দাওয়াকে হাতিয়ার করেই একুশের ভোটে শাসক দলের বিরুদ্ধে আক্রমণে শান দিতেই বিজেপির শিক্ষা বাঁচাও কর্মসূচির ডাক বলে মনে করা হচ্ছে।

সরকার ব্যর্থ
শিক্ষা বাঁচাও কর্মসূচির মিছিল থেকে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু শিক্ষা নয় সব দিক থেকেই ব্যর্থ এই সরকার। এমনই অভিযোগ করেছেন রাজীব। তিনি অভিযোগ করেছেন শুধু শিক্ষা নয় এই রাজ্য সরকারের শাসনকালে শিক্ষক-অশিক্ষক কর্মী, পার্শ্বশিক্ষক সকলের অবস্থাই কঠিন। ঠিক সময়ে বেতন হয় না তাঁদের। বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। ভয় দেখানো হচ্ছে বিজেপি কর্মীদের। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজীব।

অনুপমের নিশানা
একই মিছিলে রাজীবের সঙ্গে যোগ দিয়েছিলেন অনুমপ হাজরাও। তিনি অভিযোগ করেছেন রাজ্যে শিক্ষকদের দুর্দশার জন্যদায়ী রাজ্য সরকারই। এর আগে দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে অমিত শাহও রাজ্যের শিক্ষকদের দুরবস্থা নিয়েসরব হয়েছিলেন। শিক্ষক আন্দোলনকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে বিজেপি ।

আদি গঙ্গায় নেমে বিক্ষোভ
আদি গঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষকরা। এই নিয়েতুমুল শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন দুরবস্থা করেছে শিক্ষকদের যে টালি নালার মতো দুর্গন্ধ যুক্ত জলে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications