কোন ধারায় গ্রেফতার রাকেশ ও তাঁর ছেলেরা, নিউ আলিপুরের বাড়িতে নোটিস পাঠাল পুলিশ

কোন ধারায় গ্রেফতার রাকেশ ও তাঁর ছেলেরা, নিউ আলিপুরের বাড়িতে নোটিস পাঠাল পুলিশ

পামেলা কাণ্ডে রাকেশ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে গ্রেফতার করা হয়েছে রাকেশের দুই ছেলেকে। কোন কোন ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে তা জানাতে লালবাজারের নোটিস নিয়ে রাকেশ সিংয়ের বাড়িতে গিয়েছে কলকাতা পুলিশের আধিকারীকরা। পুলিশের কাছে বাধা দেওয়া। হাজিরার নোটিস এড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। রাকেশ সিং পুলিশের চোখে ধুলো দিয়ে িদল্লি পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। বর্ধমানের গলসি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

রাকেশের বাড়িতে নোটিস

রাকেশের বাড়িতে নোটিস

বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। কোন কোন ধারায় রাকেশ সিং ও তাঁর ঘনিষ্ঠ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন কোন ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে তা জানাতেই রাকেশ সিংয়ের বাড়িতে যান কলকাতা পুলিশের প্রতিনিধিরা। পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টাসহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে রাকেশ ও তার দুই ছেলেকে। আজ তাঁদের আলিপুর আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই রাকেশের দুই ছেলেকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।

রাকেশের বিরুদ্ধে অভিযোগ

রাকেশের বিরুদ্ধে অভিযোগ

রাকেশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছে কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। তিনি অভিযোগ করেছেন রাকেশ সিং তাঁকে কোকেন সরবহার করতেন। রাকেশের বিরুদ্ধে এর আগেও অভিযোগ দায়ের করেছিলেন পামেলা। রাকেশের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছিলেন পামেলা। পুরনো শত্রুতার কারণেই রাকেশের সঙ্গে বিরোধ পামেলার এমনই মনে করছে পুলিশ।

পামেলাকে নিয়ে রাজ্যের বাইরে

পামেলাকে নিয়ে রাজ্যের বাইরে

কোকেন কাণ্ডের তদন্তে পামেলা গোস্বামীকে নিয়ে রাজ্যের বাইরেও যেতে পারেন তদন্তকারীরা। নজরে রয়েছে পামেলার নিউটাউনের বিউটি পার্লারও। সেখানে কারা কারা যেতেন তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এমনই জানিয়েছেন তদন্তকারীরা। এমনকী পামেলা ও রাকেশকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা। কোথায় কোথায় কোকেন সরবহার করতেন পামেলা এই নিয়ে তদন্ত চলছে। পামেলার কাছে কোকেন পৌঁছে দেওয়ার কাজে লিঙ্ক ম্যান ব্যবহার করতেন বলে মনে করছে পুলিশ।

প্রতিহিংসার রাজনীতি

প্রতিহিংসার রাজনীতি

পুলিশ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাকেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। রাকেশ সিংয়ের দুই ছেলেকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে এই নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি িদয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+