নারীই বাংলা গড়বে, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ মমতার
নারীই বাংলা গড়বে, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের মহা মিছিল থেকে নারীই বাংলা গড়বে বলে বিজেপিকে বার্তা দিয়েছেন তিনি। নারী দিবসে পদযাত্রা করে এক প্রকার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা। বিনে পয়সার চালে ৯০০ গ্যাস বলে অভিযোগ করেছেন মমতা। মহিলা ভোটারদের টার্গেট করেই মমতার এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নারী দিবসে পথে মমতা
নারী দিবসকে উপলক্ষ্য করে দলের মহিলা প্রার্থীদের নিয়ে প্রচার সেরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়।কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিেল তারকা সমাবেশ ছিল চোখে পড়ার মতো। সায়ন্তিকা, নুসরত জাহান, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া সকলে দেখা গিয়েছে মিছিলে। একেবারে প্রথম সারিতে টালিগঞ্জের তারকাদের নিয়ে মিছিল করেন মমতা। গলায় ছিল জয় বাংলা স্লোগান লেখা প্ল্যাকার্ড।

মোদীকে কটাক্ষ
মিছিল শেষে ধর্মতলায় সভা করে গতকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ করেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল প্রধানমন্ত্রী মোদীও মমতার স্কুটি চালানো নিয়ে কটাক্ষ করেছিলেন। কটাক্ষ করে বলেছিলেন নন্দীগ্রামে মমতার স্কুটি উল্টে যাবে। তার পাল্টা জবাব আজ দিলেন মমতা। যাঁরা বাংলায় নারী সুরক্ষা নেই বলে সওয়াল তুলেছেন তাঁদের একপ্রকার বুঝিয়ে দিলেন বাংলার মেয়েরা কতটা নিরাপদ। গুজরাতে নারী নির্যাতনের পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন বাংলা এখনও নারীদের সম্মান করতে জানে।

বাংলা গড়বে নারীই
বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সেই স্লোগানকে সামনে রেখে চলছে প্রচার। নারী দিবসে মহামিছিলেন সেই স্লোগানকে সামনে রেখেই পথে হাঁটলেন মমতা। বিজেপিকে কড়া বার্তা দিয়ে মমতা বলেছেন বাংলা গড়বে নারীই। অর্থাৎ এবারে ভোটে আবার মহিলা মুখ্যমন্ত্রীই পাবে বাংলা। আর ৫০ জন মহিলা প্রার্থী জিতে আসবেন। ২ মে নতুন সবুজ দেখবে বাংলা এমনই দাবি করেছেন মমতা।

মহিলা ভোটার টার্গে
একুশের ভোটের আগে নারী দিবসেও লেগেছে রাজনীতির রং। বাংলার মহিলা ভোটারদের টার্গেট করেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামা মমতার। বাংলায় ভোটার সংখ্যা ৪৫ শতাংশ। সেই মহিলা ভোটারদের টার্গেট করেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর প্রার্থী তালিকাতেও মহিলা প্রার্থীর তালিকা বেশি। ৫০ জন মহিলা প্রার্থী রয়েছেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications