প্রথম দফার আগেই ফিরহাদ হাকিমকে নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, সকাল ১০টার মধ্যে কার্যকর করার নির্দেশ
প্রথম দফার আগেই ফিরহাদ হাকিমকে নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, সকাল ১০টার মধ্যে কার্যকর করার নির্দেশ
পুর প্রশাসকের পদ থেকে ফিরহাদ হাকিম সহ ৫ জনকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় ফিরহাদ হাকিম ছাড়াও রয়েছেন অতীন ঘোষ,দেবব্রত মজুমদার, তাপস চট্টোপাধ্যায়,অশোক ভট্টাচার্য, তারক সিং এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এঁরা সকলেই বিধানসভা ভোটে প্রার্থীহয়েছেন।

ফিরহাদ হাকিমকে সরানোর নির্দেশ
প্রথম দফার ভোটের আগে আরও তৎপর হল নির্বাতন কমিশন। পুর প্রশাসক পদ থেকে ফিরহাদ হাকিমকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটের আগে রাখা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। মুখ্যসচিবকে নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন তিনি। পুরসভার মেয়ার শেষ হওয়ার পর তাঁকে পুর প্রশাসক পদে নিয়োগ করা হয়।

আরও ৪ পুর প্রশাসককে সরানোর নির্দেশ
ভোট শুরু আগে ফিরহাদ হাকিম সহ আরও ৪ পুর প্রশাসককে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, তাপস চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, তারক সিং এবং বৈশ্বানর বন্দ্যোপাধ্যায়। অশোক ভট্টাচার্য ছাড়া বাকি সকলেই তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে বিধানসভা ভোটে। অশোক ভট্টাচার্য আবার বামেদের প্রার্থী হয়েছেন শিলিগুড়িতে। শিলিগুড়ি পুরসভা বামেদের দখলে থাকায়অশোক ভট্টাচার্যকে পুর প্রশাসক পদে বসানো হয়েছিল।

নন্দীগ্রামে ভোট গ্রহণ শুরু
ইতিমধ্যেই শনিবার থেকেই পোস্টাল ব্যালটে নন্দীগ্রামে ভোট গ্রহণ শুরু হয়ে গিেয়ছে। এই কেন্দ্রে এবার দুই হেভিওয়েট প্রার্থী।একদিকে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল ভোট হওয়ার কথা নন্দীগ্রামে তার আগে শনিবার থেকেই শুরু হয়ে গেল পোস্টাল ব্যালটে ভোটগ্রহন।

ভোট শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন
নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর হয়েছে। প্রতিবুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তার আগে একাধিক প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। দুই মেদিনীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications