শুধু বামেদেরই ৭ লক্ষ জমায়েত, ৫০ ফুটের মঞ্চ, ৬৩০ মাইক, ব্রিগেড ঘুরে দেখে বার্তা বিমানের

শুধু বামেদেরই ৭ লক্ষ জমায়েত, ৫০ ফুটের মঞ্চ, ৬৩০ মাইক ব্রিগেড ঘুরে দেখে ব্যাপ্তি নিয়ে বার্তা বিমানের

একুশের ভোটে বিরল রাজনৈতিক সমাবেশ দেখবে বাংলা। এই প্রথম বাংলার রাজনৈতিক ইতিহাসে একসঙ্গে ব্রিডেগ সমাবেশ করছে বাম-কংগ্রেস। আবার সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ জমায়েতের সম্ভাবনা রয়েছে। শনিবার সাড়ে তিনটে নাগাদ ব্রিডেগের প্রস্তুতি ঘুরে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ব্রিগেডে এবার জায়গা দিতে পারবেন না সমর্থকদের এতোটাই তার ব্যপ্তি হবে এমনই জানিয়েছেন বিমান বসু।

বাম-কংগ্রেসের ব্রিগেড

বাম-কংগ্রেসের ব্রিগেড

২৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্রিেগড সমাবেশ হতে চলেছে বাংলা। এবার লাল পতাকার সঙ্গে থাকবে কংগ্রেসের হাতও।একই ময়দানে পাশাপশি উড়বে বাম-কংগ্রেসের পতাকা। প্রায় ১০ লক্ষ লোকের জমায়েত হওয়ার সম্ভাবনা। বাম-কংগ্রেসের ব্রিগেডে এবার সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। আব্বাসের দলের সমর্থকরাও এবার সামিল হবেন এই ব্রিগেডে।

প্রস্তুতি দেখতে বিমান-সুজন

প্রস্তুতি দেখতে বিমান-সুজন

ব্রিগেড সমাবেশের প্রস্তুতি দেখতে দুপুর সাড়ে তিনটে সময় ময়দানে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা। মঞ্চে উঠে খোঁজ খবর নেন বিমান বসু। সাংবাদিকদের বিমান বলেছেন এবারের ব্রিগেড সমাবেশে লোকেদের জায়গা দিতে পারবেন না। শুধু বামেদেরই ৭ লক্ষ জমায়েত হবে। এছাড়া কংগ্রেস। আইএসএফের জমায়েত তো আছেই। যাতে অনেক দূর পর্যন্ত যায় নেতাদের বার্তা সেজন্য ৬৩০টা মাইক লাগানো হয়েছে। মঞ্চের আকার এবং পরিধিও বাড়ানো হয়েছে। বামেদের ব্রিডেগে ৩২ ফুটের মঞ্চ হয়। সেটা এবার বাড়িয়ে ৫০ ফুট করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বসু।

শক্তি প্রদর্শন বাম-কংগ্রেসের

শক্তি প্রদর্শন বাম-কংগ্রেসের

২৮ তারিখের ব্রিগেডে একরম শক্তি প্রদর্শন করবে বাম-কংগ্রেস। বিজেপিকে রুখতে ময়দানে নিজেদের শক্তির আস্ফালন দেখাবেন তাঁরা। ২০১৬ সালের ভোটে বাম-কংগ্রেস জোট গড়ে তেমন কিছু হয়নি। বামেদের আসন সংখ্যা উল্টে কমে দিয়েছিল। কংগ্রেস তুলনামূলক ভাবে লাভবান হয়েছি। এবার তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে বামেদের সঙ্গে সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। আইএসএফ আবার মিমের সঙ্গে হাত মিলিয়েছে। কাজেই এবারে ভোটে বাম-কংগ্রেস-আইএসএফের জোটে ভোেটর অঙ্ক নিয়ে মারাত্মক খেলা হবে।

শহর ভরতে শুরু করেছে

শহর ভরতে শুরু করেছে

ব্রিগেডে সামিল হতে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন বাম-কংগ্রেস সমর্থকরা। তাঁদের থাকার জন্য দুই রাজনৈতিক দলের পক্ষ থেকেই বন্দ্যোবস্ত করা হয়েছে। হাওড়া এবং শিয়ালদ স্কেশনে ক্যাম্প খুলে বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের থাকা খাওয়ার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসস্ট্যান্ড গুলিতেও জমায়েত হতে শুরু করে দিয়েছেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+