ভোটের আগে খাস কলকাতায় বোমাবাজি, তৃণমূল পার্টি অফিসকে টার্গেট করে তাণ্ডব দুষ্কৃতীদের

ভোটের আগে খাস কলকাতায় বোমাবািজ, তৃণমূল পার্টি অফিসকে টার্গেট করে তাণ্ডব দুষ্কৃতীদের

ভোটের মুখেই খাস কলকাতায় বোমাবাজি। কাঁকুরগাছিতে তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রাস্তার পাশ থেকে ব্যাগ ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। রাত পৌনে এগারোটা নাগাদ মানিক তলা মেইন রোডের ঘোষ বাগান এলাকা তৃণমূল কার্যালয়কে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

 ভোটের আগে খাস কলকাতায় বোমাবাজি

মঙ্গলবার রাতে মানিকতলা মেইন রোডে ঘোষ বাগান এলাকায় রাত পর্যন্ত তৃণমূল কর্মীরা ছিলেন। নির্বাচনী কাজের জন্যই রাত পর্যন্ত খোলা ছিল পার্টি অফিস। হঠাৎ করেই বাইকে করে দুই দুষ্কৃতি পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। আতঙ্কিত হতে পড়েন এলাকার বাসিন্দারা। দুই দুষ্কৃতি বাইক নিয়ে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে অভিযোগ। বোমার আঘাতে আহত হয়েছেন ২ জন। যদিএ আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থ যায় পুলিশ। রাস্তার ধার থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিদের বাইকও উদ্ধার করেছে পুলিশ। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে যায়। এই ঘটনায় বিজেপি যুক্ত রয়েেছ বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই কী কারণে এই ঘটনা ঘটল তা খতিেয় দেখছে পুলিশ। যদিও বিজেপির দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও হাত নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+