প্রার্থী নিয়ে এবার বিজেপিতে 'গৃহদাহ', হেস্টিংসে তুমুল বিক্ষোভ, রাজীবের বিরুদ্ধে স্লোগান কর্মী সমর্থকদের
প্রার্থী নিয়ে এবার বিজেপিতে 'গৃহদাহ', হেস্টিংসে তুমুল বিক্ষোভ, রাজীবের বিরুদ্ধে স্লোগান কর্মী সমর্থকদের
প্রার্থী ঘোষণার পর এবার বিজেপির অন্দরেই গৃহদাহ শুরু হয়ে গিেয়ছে। হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামবে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজীবের বিরুদ্ধে চলছে তুমুল স্লোগান। মুকুল রায় টাকা খেয়ে উদয়নারায়ণপুরে সুমিত রঞ্জন খাঁড়াকে প্রার্থী করেছে বলে অভিযোগে সরব হয়েছে আদি বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা উদয়নারায়ণ পুর কেন্দ্র ভোলানাথ সামুইকে প্রার্থী চান বলে সরব হয়েছেন।

এতোদিন যাঁরা শাসক দলের প্রার্থী অসন্তোষ নিয়ে কটাক্ষ করছিলেন এবার বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে তাঁদের ঘরেই। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পরে জেলায় জেলায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সোমবার তার আঁচ এসে পড়েছে হেস্টিংসে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে। হওড়ার উদয়বারায়ণ পুর, পাঁচলা, উলুবেড়িয়ার বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা।
মুকুল রায় গাড়ি থেকে নামার পর বিক্ষোভ আরও বেড়ে যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। মুকুল রায় টাকা খেয়ে উদয়নারায়ণপুর কেন্দ্রে সুমিত রঞ্জন খাঁড়াকে প্রার্থী করেছে। এমনই অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা ভোলানাথ সামুইকে বিজেপি প্রার্থী করতে চাইছে বলে দাবি জানিয়েছে। অন্যদিকে আবার বাংলার পাঁচলাতেও বিজেিপ কর্মী সমর্থকরা প্রার্থী বদলের দাবি জানিয়েছে। পাঁচলায় মোহিত হাটিকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরোধিতায় সরব হয়েছেন কর্মী সমর্থকরা। উলুবেড়িয়ার প্রার্থী নিয়েও অসন্তোষ। হেস্টিংসে বিজেপি কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখাচ্ছেন।












Click it and Unblock the Notifications