শিক্ষক অস্ত্রে শান বিজেপির, 'শিক্ষা বাঁচাও' কর্মসূচি নিয়ে আজ পথে কৈলাশ-দিলীপরা, কলেজ স্কোয়ারে মিছিল
শিক্ষক অস্ত্রে শান বিজেপির, 'শিক্ষা বাঁচাও' কর্মসূচি নিয়ে আজ পথে কৈলাশ-দিলীপরা, কলেজ স্কোয়ারে মিছিল
এবার শিক্ষকদের আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে বিজেপি। একুশের ভোটের আগে রাজ্যের কৃষকদের দুরবস্থা নিয়ে সরব হয়েছেন অমিত শাহও। গত কয়েকদিন ধরেই পার্শ্বশিক্ষক ও অস্থায়ী শিক্ষকদের আন্দোলনে তোলপাড় হয়েছে শহর। এবার তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষা বাঁচাও কর্মসূচি নিয়ে আজ পথে নামছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষরা। কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে মিছিল করবেন তাঁরা।

বিজেপির শিক্ষা বাঁচা কর্মসূচি
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আজ পথে নামছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্বে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়,মুকুল রায়, দিলীপ ঘোষরা। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা শিক্ষক আন্দোলনকে সামনে রেখে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে এমনই মনে করছে রাজনৈতিক মহল। শিক্ষকরদের অধিকার রক্ষা ও দাবি নিয়ে পথে নামছেন দিলীপ ঘোষরা

শিক্ষক আন্দোলন
গত কয়েক মাস ধরেই রাজ্যের সর্বত্র শিক্ষক আন্দোলন শুরু করেছে। পার্শ্ব শিক্ষক থেকে অস্থায়ী মাদ্রাসা শিক্ষক সকলেই রাস্তায় নেবে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বিধানসভায় অভিযান থেকে শুরু করে নবান্ন অভিযান সবই করেছেন তাঁরা। তাঁদের দাবি বেতন বৃদ্ধি, স্থায়ী করণ সহ একাধিক বিষয়। কয়েকদিন ধরেই শহরে শিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে অনশন কর্মসূচিও হয়েছে। শিক্ষকদের নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধেছে। গ্রেফতার করা হয় একাধিক শিক্ষককে। এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।

আদি গঙ্গায় নেমে বিক্ষভ
কয়েকদিন আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নেমে পোস্টার হাতে বিক্ষোভ দেখান শিক্ষকরা। তাঁদের আদিগঙ্গা থেকে তুলতে হিমসিম খেতে হয়েছিল পুলিশকে। তারপরেই আদিগঙ্গা সংলগ্ন এলাকার রাস্তার নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে এই ঘটনার পর রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছিলেন, এতোটাই করুণ পরিস্থিতি রাজ্যের শিক্ষকদের যে তাঁদের টেনে টালি নালায় নামিয়েছেন মমতা। কতটা খারাপ অবস্থা হলে কেউ ওই দুর্গন্ধ যুক্ত নালায় নামানো হতে পারে।

শিক্ষক আন্দোলনকে সমর্থন অমিত শাহের
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পরিবর্তন যাত্রা সূচনার মঞ্চ থেকে শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছিসেন বিজেপি সরকার ক্ষমতায় এলে শিক্ষকদের অবস্থান উন্নতি হবে। তাঁদের কাজের স্থায়ীত্ব দেবে বিজেপি সরকার। একই সঙ্গে রাজ্য সরকারীকর্মীদের সপ্তম বেতন কমিশন চালু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির চাণক্য অমিত শাহ।












Click it and Unblock the Notifications