সায়ন্তিকার পথে টালিগঞ্জের আরও এক অভিনেত্রী, কে আসছেন ঘাসফুল শিবিরে জোর জল্পনা
সায়ন্তিকার পথে টালিগঞ্জের আরও এক অভিনেত্রী, কে আসছেন ঘাসফুল শিবিরে জোর জল্পনা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর আরও এক অভিনেত্রী ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। এমনই জল্পনা শুরু হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এই জল্পনা। সূত্রের খবর তিনি নাকি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখাও করে এসেছেন। একুশের ভোটের আগে কার্যত তিনটি ভাগ গয়েছে টালিগঞ্জে। নিজের পছন্দ মতো দলে ভাগ করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। এতোদিন তৃণমূলের দাপট থাকলেও এবার সেটা ভাঙতে শুরু করেছে।

তৃণমূল কংগ্রেসে সায়ন্তিকা
বুধবারই তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহাসচিবের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানিয়েছেন সায়ন্তিকা। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াইয়ে নামার কথা বলেছেন তিনি।

আরও এক অভিনেত্রী তৃণমূলে
সায়ন্তিকার পর আরও এক অভিনেত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। টেলিভিশন থেকে বড় পর্দা সর্বত্রই জনপ্রিয় এই অভিনেত্রী। জল্পনায় উঠে আসছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। সম্প্রতি নাকি অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কোনএ তথ্য জানা যায়নি।

তারকা প্রার্থীর ভিড়
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার তারকা প্রার্থীদের ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোট
আগেই মিমি,নুসরত এসেছিলেন। তার আগে থেকেই ছিলেন দেব। সম্প্রতি সায়নী, কাঞ্চন মল্লিক এরা সকলেই যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর এবারে বিধানসভা ভোটে সায়নী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে। সেই তালিকায় সায়ন্তিকাও থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে দল প্রার্থী করতে তিনি আপত্তি করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিজেপিতে তারকা সমাবেশ
বিজেপিতেও একের পর এক তারকারা যোগ দিতে শুরু করেছেন। সেই তালিকায় যশ, পায়েল, শ্রাবন্তী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিত থাকতে পারেন বলে খবর শোনা যাচ্ছে। কাজেই নতুন করে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তারকা সমাবেশেও তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির।












Click it and Unblock the Notifications