এবার যীশু-ও কি রাজনীতিতে! ফেসবুকে পোস্ট করা অভিনেতার নতুন ছবি ঘিরে বাড়ছে জল্পনা
এবার যীশু-ও কি রাজনীতিতে! ফেসবুকে পোস্ট করা অভিনেতার নতুন ছবি ঘিরে বাড়ছে জল্পনা
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। সঙ্গে সঙ্গে তাঁর বিজেপিতে যোগদােনর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ যে দুই অভিনেতার সঙ্গে যীশু ছবি শেয়ার করেছেন সেই দুই অভিনেতা এখন বিজেপির সক্রিয় সদস্য। মিঠুন চক্রবর্তীকে ঘিরে তো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে প্রচার শুরু করছেন মিঠুন।

যীশুর বিজেপি যোগের জল্পনা
একুশের ভোটের আগে কার্যত তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে টালিগঞ্জ। তৃণমূল, বিজেপি আর বামফ্রন্ট। অভিনেতা-অভিনেত্রীদের সক্রিয় রাজনীতিতে যোগদান আগে এতো ভীষণ ভাবে দেখা যায়নি। যতটা দেখা যাচ্ছে একুশের নির্বাচনের আগে। যীশু সেনগুপ্তর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার। যীশু কি বিজেপিতে যোগ দিচ্ছেন এই জল্পনার মূলে রয়েছে একটি ছবি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যীশু মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যদিও এই নিয়ে অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপিতে মিঠুন
একাবারে সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। একসময় যিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি যে গেরুয়া শিবিরে ভিঁড়তে পারেন সেকথা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু বাস্তবে ঘটেছে তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের এলাহি আয়োজনে বিজেপিতে যোগ দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহাগুরু মিঠুন চক্রবর্তী।

বিজেপিতে রুদ্রনীল
তৃণমূলে মমতা ঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন রুদ্রনীল ঘোষ। তাঁকে পদও দিয়েছিলেন মমতা। হঠাৎ করে একুশের ভোটের মঞ্চ তৈরি হতেই বেসুরো হতে শুরু করেন তিনি। ধাপে ধাপে এগিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তারপর থেকে বাংলায় আসল পরিবর্তন আনার লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন অভিনেতা।

নন্দীগ্রামে প্রচারে মিঠুন
শুধু বিজেপিতে যোগ দেননি। একুশের ভোটে বাংলার মাঠে ময়দানে ঘুরে প্রচারও করবেন মহাগুরু। ১২ তারিখ নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচার করবেন মিঠুন। এবারের ভোগে নন্দীগ্রামই এপিক সেন্টার। কারণ এই নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ মার্চ তিনি হলদিয়ায় মনোনয়ন পত্র জমা েদবেন। মঙ্গলবার নন্দীগ্রামে কর্মিসভা করেছেন মমতা। সেখান থেকে ফের আগে মেজাজে নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিরোমন্থন করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications