একুশের ভোটে আসন নিয়ে জোটে জট, উদ্যোগী আব্বাস শিবির, প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি পিরজাদার

একুশের ভোটে আসন নিয়ে জোটে জট, উদ্যোগী আব্বাস শিবির, প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি পিরজাদার

এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। এখনও আসন ভাগাভাগি নিয়ে কোনও নিশ্চয়তা পাননি পীরজাদা আব্বাস সিদ্দিকি। আর দেরি না করে তাই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিলেন পীরজাদা। এর আগে আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন আব্বাস। জোটের সঙ্গে হাত মেলাতে ৪০টি আসন চেয়েছিলেন আব্বাস। কিন্তু বামেরা দাবি করেছিল ২০টি আসনেই আব্বাসের সঙ্গে রফা করে নেবেন তাঁরা।

আসন নিয়ে জোটে জট

আসন নিয়ে জোটে জট

একুশের ভোটে সংখ্যালঘু ভোট টার্গেট করে পীরজাদার সঙ্গে হাত মিলিয়েছে বাম-কংগ্রেস জোট। কিন্তু এখনও আব্বাসদের সঙ্গে আসন রফা করে উঠতে পারেনি। সবটাই রয়েছে আশ্বাস পর্যায়ে। বিজেপিকে রুখতে বাম-কংগ্রেস জোটের সঙ্গে হাত মেলানো ছাড়া উপায় নেই সেটা বুঝেই আব্বাসের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাম-কংগ্রেস জোটের সঙ্গে আব্বাসদের হাত মেলানোয় তৃণমূলের সংখ্যালঘু ভোটেও কোপ পড়বে বলে মনে করা হচ্ছে।

অধীরকে চিঠি আব্বাসের

অধীরকে চিঠি আব্বাসের

জোটের সঙ্গে হাত মেলালেও জোট কটা আসন আব্বাসের দলকে দেবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রথমে এই নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছিলেন আব্বাস সিদ্দিকি। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। আলিমুদ্দিন ২০টি আসন আব্বাসদের দিতে চেয়েছিল। সেটা খুব একটা পছন্দ হয়নি পীরজাদার। এই নিয়ে এবার তাই সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিলেন আব্বাস সিদ্দিকি।

 সংখ্যালঘু ভোটে নজর

সংখ্যালঘু ভোটে নজর

একুশের ভোটে এবার ঝাঁপাচ্ছে মিমও। ফুরফুরা শরিফে গিয়ে আগেই আব্বাস সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তারপরেই রাজ্যে সংখ্যালঘু ভোট নিয়ে টানা টানি শুরু হয়েছে। মিমকে বিজেপির বি টিম বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তারপরেই আব্বাসদের সঙ্গে হাত মেলানো। বিজেপির ভোট কাটতে যে সংখ্যালঘু ভোট দখলের সমীকরণে এগোচ্ছে জোট তাতে কোনও সন্দেহ নেই। আব্বাসদের সঙ্গে হাত মেলাতে গ্রিন সিগনাল দিয়েছে কংগ্রেস হাইকমান্ডও।

কত আসন দাবি আব্বাসের

কত আসন দাবি আব্বাসের

একুশের ভোটে বাম-কংগ্রেস জোটের কাছে ৪০ আসন চেয়েছে আব্বাস সিদ্দিকির দল। রাজ্যে ৪০িট আসনে প্রার্থী দিতে চান আব্বাস সিদ্দিকি। এই নিয়ে জোটের সঙ্গে টানা পোড়েন চলছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন আসন আব্বাসদের ছাড়া হবে এই নিয়ে এখনও িসদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বাম-কংগ্রেস দুই শিবির। এদিকে এগিয়ে আসছে রাজ্যের বিধানসভা ভোট। ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+