ছট পুজো নিয়ে পুনর্বিবেচনার আর্জিতে হাইকোর্টে রাজ্য
ছট পুজো নিয়ে পুনর্বিবেচনার আর্জিতে হাইকোর্টে রাজ্য
ছট পুজো নিয়ে আগের নির্দেশের পুনর্বিবেচনার আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

রবীন্দ্র সরোবরে এবং সুভাষ সরোবরে এবার যাতে কোনও ভাবেই ছটপুজো না-হয়, তার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। বলা হয়েছিল, 'আইনই শেষ কথা এবং আইন যে সবার উপরে তা সরকারকেই নিশ্চিত করতে হবে।' পাশাপাশি, ছট পুজো নিয়ে সরোবর রক্ষায় নবগঠিত কমিটি এবং কেএমডিএ যদি পুলিশ ডাকার প্রয়োজন বোধ করে, তা হলে মুখ্যসচিব প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছিল পরিবেশ আদালত। পরিবেশ আদালত দেশেই নির্দেশকেই বহাল রেখে ছট পুজো নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল, প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি জলাশয় যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া বিদ্যুৎ চালিত ডিজে বাজনা বোঝানো যাবেনা। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয় যদিও অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না। এ নিয়ে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিনিয়ত প্রচার চালাবে প্রতিনিধিরা।
এছাড়াও এবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ থাকবে ছট পুজো। কেএমডিএ-এর আবেদন অনুযায়ী যে মামলা বিচারাধীন ছিল সুপ্রিম কোর্টে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবেশ আদালতের নির্দেশ কড়া ভাবে মানতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications