মেঘলা আকাশ, অগ্রহায়ণ পড়তেই উধাও শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

মেঘলা আকাশ, অগ্রহায়ণ পড়তেই উধাও শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কার্তিক সংক্রান্তি কাটতেই উধাও শীতের আমেজ। সকাল থেকে মেঘলা আকাশ। শীত পড়বে পড়বে করেও পড়ছে না রাজ্যে। এদিকে পুজো কাটতেই যেভাবে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল তাতে শীত তাড়াতাড়ি পড়বে বলে মনে করছিলেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। থাকবে মেঘলা আকাশ।

 বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কালীপুজো, ভাইফোঁটা কাটতেই তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। এর কারণ মেঘলা আহাশ। হাওয়া অফিস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা েথকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা বেশি থাকবে দক্ষিণবঙ্গে।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তরভারতে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখে তুষারপাত চলছে। সাদা বরফের চাদরে ঢেকেছে কেদারনাথ, বদ্রীনাথ, জম্মু ও কাশ্মীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+