রাজ্যে মদ বন্ধের দাবি! কলকাতায় অভিনব মিছিল, দেখুন ভিডিও
রাজ্যে মদ বন্ধের দাবিতে রামলীলা ময়দান থেকে নবান্ন পর্যন্ত অভিনব মিছিল ওয়েলফেয়ার পার্টি। এদিন পার্টির মহিলা সদস্য সমর্থকরা ছিলেনমিছিলের সামনের সারিতে। তাদের হাতে ছিল ঝাঁটা।
রাজ্যে মদ বন্ধের দাবিতে রামলীলা ময়দান থেকে নবান্ন পর্যন্ত অভিনব মিছিল ওয়েলফেয়ার পার্টি। এদিন পার্টির মহিলা সদস্য সমর্থকরা ছিলেন মিছিলের সামনের সারিতে। তাদের হাতে ছিল ঝাঁটা।

মৌলালির কাছে রামলীলা ময়দান থেকে দুপুর সাড়ে বারোটা নাগাদ নবান্ন অভিযান শুরু হয় রাজ্যে মদ বন্ধের দাবিতে। বেশ কয়েকশো মহিলাকে ঝাঁটা হাতে পথে দেখা যায়। মিছিলের পিছনের দিকে ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য নেতারাও।
গত মাসে বিষ মদে শান্তিপুরে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। এব্যাপারে রাজ্যব্যাপী অভিযান জোরদার করা হয়েছিল। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। গত অগাস্ট মাসে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল পুজোর পরেই প্রায় একহাজার মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে।
আগের বাম সরকারের থেকে বর্তমান সরকারের আমলে আয় বেড়েছে আফগারি দফতরের। সেই আয় আরও বাড়াতে বদ্ধ পরিকর রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications